July 1, 2026, 9:15 pm
সর্বশেষ সংবাদ:
ঢাকার গাড়ির মালিকদের জন্য দুঃসংবাদ, চালু হচ্ছে ‘যানজট শুল্ক’ শেখ হাসিনাকে ফেরানোর বিষয়ে আপাতত কোনো অগ্রগতি নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানি প্রতিনিধি দলের সাক্ষাৎ ‘এক মাস পর জুলাইযোদ্ধা সার্টিফিকেট দেব, পার পিস ৫০ টাকা’ গণভোটের রায় না মানায় রাজপথে বিরোধী দল: জামায়াত আমির গণভোটের রায় না মানায় রাজপথে বিরোধী দল: জামায়াত আমির চীনের ‘টু প্লাস টু’ ও করিডর প্রস্তাব বিবেচনা করবে সরকার: পররাষ্ট্র প্রতিমন্ত্রী এবার ঢাকা থেকে সারা দেশের এইচএসসি পরীক্ষা মনিটরিং করা যাবে পরবর্তী সেনাপ্রধান কে? আলোচনায় চার লেফটেন্যান্ট জেনারেল সর্বোচ্চ নেতা মোজতবা খামেনিকে হত্যার হুমকি, ‘পোষ্যদের’ শিক্ষা দেওয়ার হুঁশিয়ারি ইরানের
Uncategorized

স্বর্ণের দাম কমল

Reporter Name
  • Update Time : Thursday, December 25, 2025
  • 197 Time View
223

রেকর্ড উচ্চতায় পৌঁছানোর পর আন্তর্জাতিক বাজারে স্বর্ণ, রুপা ও প্লাটিনামের দামে সাময়িক বিরতি দেখা গেছে। বুধবার (২৪ ডিসেম্বর) বিনিয়োগকারীরা মুনাফা তুলে নেওয়ায় স্বর্ণের দাম সামান্য কমেছে। দিনের শুরুতে প্রতি আউন্স স্বর্ণের দাম ৪ হাজার ৫০০ ডলার ছাড়িয়ে নতুন রেকর্ড গড়লেও পরে তা কিছুটা নেমে আসে। একইভাবে রেকর্ড র্যালির পর রুপা ও প্লাটিনামের দামেও সংশোধন দেখা গেছে।

স্পট মার্কেটে স্বর্ণের দাম ০.২ শতাংশ কমে প্রতি আউন্স ৪ হাজার ৪৭৯.৩৮ ডলারে লেনদেন হয়। সেশনের একপর্যায়ে স্বর্ণের দাম সর্বোচ্চ ৪ হাজার ৫২৫.১৮ ডলারে উঠেছিল, যা ছিল সর্বকালের সর্বোচ্চ। অন্যদিকে ফেব্রুয়ারি ডেলিভারির মার্কিন স্বর্ণের ফিউচার ০.১ শতাংশ কমে প্রতি আউন্স ৪ হাজার ৫০২.৮ ডলারে নেমে আসে।

কিটকো মেটালসের সিনিয়র বিশ্লেষক জিম উইকফ বলেন, রেকর্ড দামের পর বাজারে স্বাভাবিক সংহতি ও মুনাফা তুলে নেওয়ার প্রবণতা দেখা যাচ্ছে। তিনি জানান, নিম্ন সুদের হার ও বৈশ্বিক অনিশ্চয়তার সময় স্বর্ণের চাহিদা সাধারণত শক্তিশালী থাকে।

মার্কিন অর্থনীতিতে সুদ কমার প্রত্যাশাও স্বর্ণবাজারকে সমর্থন দিচ্ছে। মঙ্গলবার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, বাজার পরিস্থিতি ভালো থাকলে তিনি এমন একজন ফেড চেয়ারম্যান চান, যিনি সুদের হার কমাতে আগ্রহী হবেন। চলতি বছর যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক ইতিমধ্যে তিন দফা সুদ কমিয়েছে। বাজার বিশ্লেষকদের ধারণা, আগামী বছর আরও দুই দফা সুদ কমতে পারে।

এদিকে রুপা সর্বকালের সর্বোচ্চ ৭২.৭০ ডলার স্পর্শ করার পর কিছুটা কমলেও শেষ পর্যন্ত ০.৭ শতাংশ বেড়ে প্রতি আউন্স ৭১.৯৪ ডলারে দাঁড়িয়েছে। বিশ্লেষকদের মতে, বছরের শেষ নাগাদ রুপার দাম ৭৫ ডলার পর্যন্ত উঠতে পারে। শক্তিশালী মৌলিক কারণের প্রভাবে এ বছর এখন পর্যন্ত রুপার দাম ১৪৯ শতাংশ বেড়েছে, যেখানে স্বর্ণের দাম বেড়েছে ৭০ শতাংশের বেশি।

প্লাটিনাম সেশনে একপর্যায়ে প্রতি আউন্স ২ হাজার ৩৭৭.৫০ ডলার পর্যন্ত উঠলেও পরে মুনাফা তুলে নেওয়ার চাপ বাড়ায় ২.৪ শতাংশ কমে ২ হাজার ২২০.৪৪ ডলারে নেমে আসে। অন্যদিকে প্যালাডিয়াম তিন বছরের সর্বোচ্চ স্পর্শ করার পর ৯ শতাংশের বেশি কমে প্রতি আউন্স ১ হাজার ৬৮৩.৫৮ ডলারে দাঁড়িয়েছে।

এদিকে দেশের বাজারে নতুন করে স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে। প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) ২২ ক্যারেটের স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ২২ হাজার ৮৩ টাকা। এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ১১ হাজার ৯৯৩ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৮১ হাজার ৭২৫ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম ১ লাখ ৫১ হাজার ৩৯৯ টাকা নির্ধারণ করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © dainikkhobor.com
Theme Dwonload From ThemesBazar.Com