August 18, 2026, 7:38 am
সর্বশেষ সংবাদ:
সৌরবিদ্যুৎ সরঞ্জাম আমদানিতে শুল্ক-কর সুবিধা নিশ্চিত করার নির্দেশ র‍্যাংকিং নয়, শিক্ষার্থীর সাফল্যই বিশ্ববিদ্যালয়ের আসল মাপকাঠি বন্যার নির্ভুল পূর্বাভাস দিতে ঢাবিতে গবেষণা প্রকল্প উদ্বোধন প্রবাসীদের নথি সত্যায়নে অভিন্ন নির্দেশনা জারির বিষয়ে হাইকোর্টের রুল বাংলাদেশকে উচ্চশিক্ষার হাব করতে কাজ করছে ইউজিসি মার্জিন ঋণে নতুন নিয়ম, ৫০ শতাংশ ইক্যুইটি বাধ্যতামূলক বন্যার ধাক্কা সামলে বোরো সংগ্রহে স্বস্তি ঋণের জন্য চাপ-মারধরের মামলায় সালমান এফ রহমানকে গ্রেফতার দেখালেন আদালত চট্টগ্রামে ২৬ আগস্ট জশনে জুলুস, নেতৃত্ব দেবেন আল্লামা সাবির শাহ হাটহাজারীতে যুবককে গুলি করে পালালো দুর্বৃত্তরা

স্বস্তির বার্তা পেলেন থালাপতি বিজয়, বিচ্ছেদের মামলা তুলে নিলেন স্ত্রী

Reporter Name
  • Update Time : Saturday, August 8, 2026
  • 29 Time View
39

তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী ও জনপ্রিয় অভিনেতা সি. জোসেফ বিজয় ওরফে থালাপতি বিজয়ের সংসারে স্বস্তি ফিরেছে। দীর্ঘ কয়েক মাস ধরে চলা বিবাহবিচ্ছেদের মামলাটি শেষ পর্যন্ত প্রত্যাহার করে নিয়েছেন তার স্ত্রী সঙ্গীতা সোরনালিঙ্গম। শুক্রবার (৭ আগস্ট) ভিডিও কনফারেন্সের মাধ্যমে আদালতে নিজের সিদ্ধান্ত জানানোর পর বিচারক আবেদনটি মঞ্জুর করেন এবং আনুষ্ঠানিকভাবে এই মামলার নিষ্পত্তি করেন।

এর আগে চলতি বছরের ফেব্রুয়ারিতে পারস্পরিক মতপার্থক্যের কারণ দেখিয়ে বিচ্ছেদের আবেদন করেছিলেন সঙ্গীতা। মামলা চলাকালীন একাধিকবার শুনানির দিন পিছিয়ে গেলেও সবশেষে তিনি নিজেই বিচ্ছেদের পথ থেকে সরে আসার সিদ্ধান্ত নেন। উল্লেখ্য যে, ১৯৯৯ সালে বিবাহবন্ধনে আবদ্ধ হওয়া এই দম্পতির ঘরে দুই সন্তান রয়েছে। গত কয়েক বছর ধরে তাদের সম্পর্কের টানাপোড়েন নিয়ে গুঞ্জন শোনা গেলেও, মামলার অবসানের মাধ্যমে দীর্ঘদিনের দাম্পত্য কলহের ইতি টানলেন তারা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © dainikkhobor.com
Theme Dwonload From ThemesBazar.Com