March 15, 2026, 4:59 pm
সর্বশেষ সংবাদ:
আপনারা কোনো নাগরিকের সঙ্গে দুর্ব্যবহার করবেন না: ইউনিয়ন কর্মকর্তাদের হাসনাত এসএসসির প্রশ্নফাঁস ও নকল রোধে জিরো টলারেন্স: শিক্ষামন্ত্রী ইসরায়েলের পর এবার ইউক্রেনেও হামলা চালানোর ঘোষণা ইরানের ইরানের নতুন সর্বোচ্চ নেতার বেঁচে থাকা নিয়ে সংশয় ট্রাম্পের আমাদের আত্মরক্ষার সক্ষমতা রয়েছে: ইরান সংসদে এ রাষ্ট্রপতির ভাষণ দেয়ার অধিকার নেই: ডা. তাহের ট্রাম্পকে ‘প্রতারণার মাধ্যমে’ যুদ্ধে জড়িয়েছেন নেতানিয়াহু: ইরানি পার্লামেন্ট স্পিকার হরমুজ প্রণালী খোলা রাখতে ‘ভয়াবহ বোমা হামলার’ হুমকি ট্রাম্পের যুদ্ধ কয়েক সপ্তাহ চললে ইসরায়েল ধ্বংস হতে পারে: ট্রাম্পের শীর্ষ উপদেষ্টা ইসরায়েলি সেনাদের ব্যারাকে ৪৭বার হামলা চালিয়েছে হিযবুল্লাহ

হজ পালনে হাজীদের জন্য নতুন বাধ্যবাধকতা আরোপ সৌদির

Reporter Name
  • Update Time : Wednesday, April 2, 2025
  • 89 Time View

হাজীদের জন্য নতুন বাধ্যবাধকতা আরোপ করেছে সৌদি আরব। দেশটি জানিয়েছে, ২০২৫ সালের হজযাত্রীদের জন্য মেনিনজাইটিস ভ্যাকসিন বাধ্যতামূলক করা হয়েছে। দ্য এক্সপ্রেস ট্রিবিউনের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
সৌদি আরব জানিয়েছে, ২০২৫ সালের হজ পালনে অংশগ্রহণকারী সব হাজীকে মেনিনজাইটিস ভ্যাকসিন গ্রহণ করতে হবে। হজ ও ওমরাহ মন্ত্রণালয় জানিয়েছে, সৌদি নাগরিক এবং বিদেশি সব হজযাত্রীর এই ভ্যাকসিন গ্রহণ করা বাধ্যতামূলক। যারা ভ্যাকসিন নেবেন না, তাদের হজ পালনের অনুমতি দেওয়া হবে না।

মন্ত্রণালয় জানিয়েছে, যারা ভ্যাকসিন নেবেন না, তাদের হজ প্যাকেজ এবং নিবন্ধন প্রক্রিয়া সম্পন্ন করা হবে না। হজের সময় সংক্রামক রোগের বিস্তার রোধের জন্য এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মন্ত্রণালয় উল্লেখ করেছে যে, সব হাজীর নিরাপত্তার জন্য সংক্রামক রোগের সংক্রমণ নিয়ন্ত্রণ অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। এর আগে চলতি বছরের জানুয়ারিতে সৌদি স্বাস্থ্য মন্ত্রণালয় ওমরাহ যাত্রীদের জন্য স্বাস্থ্য নির্দেশিকা প্রকাশ করেছে। এতে বাধ্যতামূলক ভ্যাকসিনেশন এবং সতর্কতামূলক ব্যবস্থাগুলোর কথা বলা হয়েছে। এছাড়াও সাধারণ সিভিল অ্যাভিয়েশন কর্তৃপক্ষ (জিসিএএ) একটি বিজ্ঞপ্তি জারি করে জানিয়েছে যে, হাজীদের তাদের স্বাস্থ্য সংক্রান্ত প্রয়োজনীয় ডকুমেন্টস এবং ভ্যাকসিন সার্টিফিকেট সঙ্গে রাখতে হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © dainikkhobor.com
Theme Dwonload From ThemesBazar.Com