July 15, 2026, 6:53 am
সর্বশেষ সংবাদ:
বগুড়া বিশ্ববিদ্যালয় বিল পাস দিল্লিতে বসে হুংকার দিয়ে লাভ নেই, সীমানায় ঢুকলেই গ্রেপ্তার: আইনমন্ত্রী ইরান যুদ্ধ দীর্ঘস্থায়ী হওয়ার আশঙ্কা ৭৯ শতাংশ মার্কিনির ফ্রান্সকে বিদায় করে বিশ্বকাপের ফাইনালে স্পেন স্পেনকে পেনাল্টি দেওয়াটা কি সঠিক সিদ্ধান্ত ছিল? ৯৮ হাজার টাকায় হজযাত্রী পরিবহনের প্রস্তাব ইউএস-বাংলা এয়ারলাইন্সের নারায়ণগঞ্জে বিদেশি পিস্ত\লসহ গ্রেপ্তার যুবক ফ্রান্স ও স্পেনের শুরুর একাদশে কারা আছেন ‘ফকল্যান্ড নয়, ফুটবলে মনোযোগ দিন’- ইংল্যান্ড ম্যাচের আগে বললেন আর্জেন্টাইন যোদ্ধারা শিক্ষামন্ত্রীকে প্রকাশ্যে ক্ষমা চাওয়ার আহ্বান নাসীরুদ্দীন পাটওয়ারীর

হরমুজ প্রণালিতে ইরানের ক্রুজ ক্ষেপণাস্ত্র হামলায় ভারতীয় ক্রু নিহত, আহত ৮

Reporter Name
  • Update Time : Tuesday, July 14, 2026
  • 8 Time View
11

হরমুজ প্রণালিতে জ্বালানি তেলবাহী দুটি জাহাজে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। এতে একজন ক্রু নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও আটজন। আজ মঙ্গলবার সংযুক্ত আরব আমিরাত এ খবর জানিয়েছে।

সংযুক্ত আরব আমিরাতের প্রতিরক্ষা মন্ত্রণালয় সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে পোস্ট দিয়ে বলেছে, ট্যাংকার ‘মোম্বাসা’ ও ‘আল বাহিয়াহ’-তে দুটি ইরানি ক্রুজ ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে। এ সময় ট্যাংকার দুটি ওমানের জলসীমায় হরমুজ প্রণালির দক্ষিণের নৌপথ ধরে চলছিল।

পোস্টে আরও বলা হয়, ইরানের হামলায় নিহত ক্রু ভারতীয় নাগরিক। আহত আটজনের মধ্যে চারজনের অবস্থা খুবই গুরুতর।

তেহরানের বিরুদ্ধে নতুন করে ধারাবাহিক হামলা শুরু করেছে যুক্তরাষ্ট্র। এর পরিপ্রেক্ষিতে হরমুজ প্রণালিতে ইরানের পক্ষ থেকে এসব হামলা চালানো হয়। এসব পাল্টাপাল্টি হামলার ঘটনা মধ্যপ্রাচ্যের সংঘাতে নতুন মাত্রা যোগ করেছে।

তেলসমৃদ্ধ আরব আমিরাত এ অঞ্চলে যুক্তরাষ্ট্রের অন্যতম ঘনিষ্ঠ মিত্র। এর আগেও দেশটি ইরানের পক্ষ থেকে একাধিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার খবর জানিয়েছে।

আইআরজিসির বরাতে ইরানি সম্প্রচারমাধ্যম আইআরআইবি জানায়, ‘বিপথগামী’ তেলবাহী ট্যাংকার দুটিকে নেভিগেশন–ব্যবস্থা বন্ধ রেখে ওমানের দক্ষিণাংশের পথ ধরে চলতে বলেছিল যুক্তরাষ্ট্র। ট্যাংকারগুলো বারবার ইরানের সতর্কবার্তা উপেক্ষা করে। পরে ‘আঘাত পেয়ে’ অচল হয়ে পড়ে।

আল-জাজিরার খবর, হরমুজ প্রণালিতে জ্বালানি ট্যাংকারে হামলার কথা ইরান স্বীকার করেছে। দেশটির ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) বিবৃতির বরাতে দেশটির তাসনিম সংবাদমাধ্যম জানায়, দুটি সুপারট্যাংকারে হামলা চালানো হয়েছে।

সংযুক্ত আরব আমিরাতের পক্ষ থেকে দেশটির দুটি জ্বালানি তেলবাহী ট্যাংকারে হামলায় হতাহতের খবর জানানোর পরপরই আইআরজিসির এ বিবৃতি প্রচার করেছে তাসনিম।

আইআরজিসির বরাতে ইরানি সম্প্রচারমাধ্যম আইআরআইবি জানায়, ‘বিপথগামী’ তেলবাহী ট্যাংকার দুটিকে নেভিগেশন–ব্যবস্থা বন্ধ রেখে ওমানের দক্ষিণাংশের পথ ধরে চলতে বলেছিল যুক্তরাষ্ট্র। ট্যাংকারগুলো বারবার ইরানের সতর্কবার্তা উপেক্ষা করে। পরে ‘আঘাত পেয়ে’ অচল হয়ে পড়ে।

এদিকে বাহরাইনের বাদশাহর গণমাধ্যমবিষয়ক উপদেষ্টা নাবেল আলহামের এক্স পোস্টে জানিয়েছেন, ইরানের হামলা শনাক্ত ও প্রতিহত করেছে দেশটির আকাশ প্রতিরক্ষাব্যবস্থা।

ইরানের দাবি, বাহরাইনে আলজুফেয়ার ঘাঁটিতে কয়েকটি অস্ত্রের মজুতাগার, একটি স্যাটেলাইট যোগাযোগকেন্দ্র ও মার্কিন বাহিনীর আবাসিক ভবন লক্ষ্যবস্তু করা হয়েছে।

তেহরানের পক্ষ থেকে আরও দাবি করা হয়েছে, তারা কুয়েতে মার্কিন সামরিক স্থাপনা ও ‘মার্কিন শত্রুদের একটি যানে’ হামলা চালাতে সক্ষম হয়েছে।

ইরানে কয়েক রাত ধরে টানা হামলা চালিয়ে আসছে যুক্তরাষ্ট্র। এর ধারাবাহিকতায় গত রাতেও হামলা হয়েছে। ইরানের বিভিন্ন সংবাদমাধ্যমের খবর, দক্ষিণ বুশেহর প্রদেশের জাম, বুশেহর ও কানগানে হামলা হয়েছে। বন্দরনগরী বন্দর আব্বাস, দক্ষিণ-পশ্চিমাঞ্চলের খুজেস্তান প্রদেশের অমিদিয়েহ শহরেও হামলা হয়েছে। সেখানে চারজন আহত হয়েছেন।

এ ছাড়া ইরানের হরমুজ প্রণালির কেশম, আবু মুসা ও কিশ দ্বীপে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী। দক্ষিণ-পূর্বাঞ্চলের সিস্তান-বেলুচিস্তান প্রদেশের কোনারাক ও চাবাহারেও হামলার খবর পাওয়া গেছে।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © dainikkhobor.com
Theme Dwonload From ThemesBazar.Com