August 18, 2026, 2:38 pm
সর্বশেষ সংবাদ:

হরমুজ প্রণালিতে জাহাজের টোল নিজস্ব মুদ্রায় নেওয়ার প্রস্তাব ইরানের

Reporter Name
  • Update Time : Friday, April 10, 2026
  • 72 Time View
83

ইরানের পার্লামেন্টের জাতীয় নিরাপত্তা কমিশনের প্রধান ইব্রাহিম আজিজি জানিয়েছেন, হরমুজ প্রণালি দিয়ে চলাচলকারী জাহাজের ট্রানজিট ফি ইরানের নিজস্ব মুদ্রা রিয়ালে পরিশোধের একটি প্রস্তাব দেওয়া হয়েছে।

শুক্রবার (১০ এপ্রিল) মুম্বাইয়ে অবস্থিত ইরানের কনস্যুলেট জেনারেলের এক্স পোস্টে এ তথ্য জানানো হয়।

বিশ্লেষকরা আল জাজিরা-কে জানিয়েছেন, ইরান ও চীন বিশ্ব অর্থনীতিতে মার্কিন ডলারের আধিপত্য দুর্বল করার উপায় খুঁজছে।

এর আগে, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার পর ইরান যখন প্রণালিটি অবরোধ করে, তখন এক ধরনের ‘টোল ব্যবস্থা’ চালু করা হয়। সে সময় বাণিজ্যিক জাহাজগুলোর কাছ থেকে চীনা মুদ্রা ইউয়ানে ট্রানজিট ফি নেওয়া হচ্ছিল বলে বিভিন্ন প্রতিবেদনে উল্লেখ করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © dainikkhobor.com
Theme Dwonload From ThemesBazar.Com