August 18, 2026, 6:53 am
সর্বশেষ সংবাদ:
প্রবাসীদের নথি সত্যায়নে অভিন্ন নির্দেশনা জারির বিষয়ে হাইকোর্টের রুল বাংলাদেশকে উচ্চশিক্ষার হাব করতে কাজ করছে ইউজিসি মার্জিন ঋণে নতুন নিয়ম, ৫০ শতাংশ ইক্যুইটি বাধ্যতামূলক বন্যার ধাক্কা সামলে বোরো সংগ্রহে স্বস্তি ঋণের জন্য চাপ-মারধরের মামলায় সালমান এফ রহমানকে গ্রেফতার দেখালেন আদালত চট্টগ্রামে ২৬ আগস্ট জশনে জুলুস, নেতৃত্ব দেবেন আল্লামা সাবির শাহ হাটহাজারীতে যুবককে গুলি করে পালালো দুর্বৃত্তরা বিএনপি সরকারের ৬ মাসের মূল্যায়ন নিয়ে জামায়াতের সংবাদ সম্মেলন আজ পদোন্নতির জন্য চিকিৎসকদের এইচআরআইএস প্রোফাইল হালনাগাদের নির্দেশ জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজে ক্যারিয়ার সেন্টার চালুর নির্দেশ

হাইকোর্টে ১২ কার্যদিবসে মোট ৬২৬৩৭ মামলা নিষ্পত্তি

Reporter Name
  • Update Time : Saturday, August 15, 2026
  • 11 Time View
15

প্রধান বিচারপতির সুনির্দিষ্ট নির্দেশনায় হাইকোর্ট বিভাগে চলমান বিশেষ কার্যক্রমের আওতায় মাত্র ১২ কার্যদিবসে ৬২ হাজার ৬৩৭টি পুরাতন মামলা নিষ্পত্তি করা হয়েছে। এর মধ্যে ক্রিমিনাল মিস ও রিট মামলার বিপুল জট কমানোর ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। সুপ্রিম কোর্টের জনসংযোগ কর্মকর্তা মো. শফিকুল ইসলাম জানিয়েছেন, শুধুমাত্র গত বৃহস্পতিবারই হাইকোর্টের ১৩টি ক্রিমিনাল মোশন বেঞ্চে ৫ হাজার ৪০৫টি মামলা নিষ্পত্তির রেকর্ড হয়েছে।

বিচার ব্যবস্থার দীর্ঘসূত্রতা কমিয়ে বিচারপ্রার্থীদের দ্রুত ন্যায়বিচার নিশ্চিত করতে এই বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে। গত ৭ মে থেকে শুরু হওয়া এই কার্যক্রমে ক্রিমিনাল মোশন ও রিট মোশন বেঞ্চের বিচারপতিরা দীর্ঘদিনের ঝুলে থাকা মামলাগুলোকে অগ্রাধিকার ভিত্তিতে বিচার করছেন। মামলা জট নিরসনে গৃহীত এই বিশেষ কার্যক্রম আগামীতেও অব্যাহত থাকবে বলে আদালত সূত্রে জানা গেছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © dainikkhobor.com
Theme Dwonload From ThemesBazar.Com