August 30, 2026, 9:55 pm
সর্বশেষ সংবাদ:
সোমবার মন্ত্রিসভায় উঠতে পারে নতুন পে-স্কেল, ভেঙে ভেঙে বাস্তবায়ন সালমান এফ রহমানের পক্ষে লড়তে চান বিদেশি আইনজীবী সালমান শাহর মৃত্যুর দিন ডন বগুড়াতেই ছিলেন: প্রতিবেশী রাষ্ট্রপতিকে চীন সফরের আমন্ত্রণ জানালেন শি জিনপিং মক্কা চুক্তিতে কোনো ঝুঁকি দেখছে না বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ভারতে ‘গদি মিডিয়া’ বলে একটি শব্দ চালু হয়েছে: রিজভী সালমান এফ রহমানের পক্ষে লড়তে চান বিদেশি আইনজীবী, বার কাউন্সিলে আবেদন গুমের অভিযোগ তদন্তে স্বাধীন ব্যবস্থা চেয়ে স্পিকারের কাছে স্মারকলিপি হত্যাকাণ্ডে নতুন তথ্যের খবরে ট্রাইব্যুনালে সাগর-রুনির ছেলে মেঘ আওয়ামী লীগ নেতাদের নিয়ে দিল্লির সেমিনার পুলিশি বাধায় বাতিল

হাদির মৃত্যুর খবরে শাহবাগে বিক্ষোভ, যান চলাচল বন্ধ

Reporter Name
  • Update Time : Friday, December 19, 2025
  • 248 Time View

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদির মৃত্যুর খবরে উত্তেজিত ছাত্র-জনতা শাহবাগ মোড়ে টায়ারে আগুন জ্বালিয়ে বিক্ষোভ করছেন।

বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) রাত সোয়া ১১টার দিকে শাহবাগ মোড়ে এমন দৃশ্য দেখা যায়। এ সময় চারদিকে যান চলাচল বন্ধ হয়ে যায়।

ছাত্র-জনতা ‘ইনকিলাব ইনকিলাব-জিন্দাবাদ জিন্দাবাদ’, ‘নারায়ে তাকবির-আল্লাহু আকবার’, ‘তুমি কে আমি কে-হাদি হাদি’, ‘শহীদ হাদির রক্ত-রক্ত-বৃথা যেতে দেব না’সহ বিভিন্ন স্লোগান দেন।

বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) রাত সাড়ে ৯টার দিকে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন হাদি।

গত ১২ ডিসেম্বর নির্বাচনী প্রচারণা শেষে রিকশায় ফেরার পথে গুলিবিদ্ধ হন তিনি। প্রথমে ঢাকা মেডিকেলে চিকিৎসা শেষে ওই দিনই এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয় তাকে। পরে উন্নত চিকিৎসার জন্য গত সোমবার (১৫ ডিসেম্বর) সিঙ্গাপুর নিয়ে যাওয়া হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © dainikkhobor.com
Theme Dwonload From ThemesBazar.Com