August 18, 2026, 1:44 pm
সর্বশেষ সংবাদ:
জ্বালানি ও ব্যাংক খাতে স্থিতিশীলতা সরকারের প্রধান অগ্রাধিকার হওয়া উচিত যুক্তরাষ্ট্র নয়, যুদ্ধকালীন নিয়ন্ত্রণ নিজেদের হাতে চায় দক্ষিণ কোরিয়া অর্থনীতির সংকট মোকাবিলায় ১৮০ দিনে সরকারের যত পদক্ষেপ থানা হাজতে আ.লীগ নেতার ভিডিও, ওসিসহ তিন পুলিশ সদস্য প্রত্যাহার রাশিয়ার নির্বাচনে নিষিদ্ধই থাকছে বিরোধী দল, উপপ্রধানের কারাদণ্ড রাজস্ব সম্মেলনে যোগ দিলেন প্রধানমন্ত্রী দেশের অগ্রযাত্রায় মেধাবীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে সাবেক সেনাপ্রধান আজিজের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ জারির আবেদন বাসযোগ্য নগর গড়তে সবার সহযোগিতা প্রয়োজন: ডিএনসিসি প্রশাসক মার্কিন মিত্র ওমানকে বো/মা মেরে গুঁড়িয়ে দেওয়ার হুমকি দিলেন ট্রাম্প

হার্দিকের মায়ের সঙ্গে যে কথা বললেন তার প্রেমিকা

Reporter Name
  • Update Time : Saturday, January 3, 2026
  • 139 Time View
174

জাতীয় দলের ক্রিকেটার হার্দিক পান্ডিয়া জনপ্রিয় মডেল-অভিনেত্রী মাহিকা শর্মার সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন। সম্প্রতি সেই সম্পর্কে সিলমোহরও দিয়েছেন এ ক্রিকেট তারকা। এবার প্রেমিকাকে মায়ের সঙ্গে কথাও বলিয়ে দিলেন হার্দিক পান্ডিয়া।

কয়েক দিন আগে মালদ্বীপে বেড়াতে গিয়েছিলেন হার্দিক ও মাহিকা। কোনো রাখঢাক না করেই প্রেমের ছবি সামাজিক মাধ্যমে প্রকাশ করেছিলেন এ দুই তারকা। সম্পর্ক নিয়ে লুকোচুরি করতে চান না তারা। প্রায়ই প্রেমিকার সঙ্গে নানা অনুষ্ঠানেও ক্যামেরাবন্দি হন হার্দিক পান্ডিয়া।

সম্প্রতি মাহিকা শর্মা একটি স্ক্রিনশট শেয়ার করে সামাজিক মাধ্যমে পোস্ট দিয়েছেন। সেখানে দেখা যায়, ভিডিওকলে হার্দিকের মা নলিনী পান্ডিয়ার সঙ্গে কথা বলছেন তিনি। ক্যাপশনে মাহিকা লিখেছেন—ভৌগোলিক দূরত্বের মধ্যেই মিলল দর্শন।

সামাজিক মাধ্যমে পোস্ট করা ছবিতে হার্দিকের মায়ের হাসিমুখ দেখে নেটিজেনদের বক্তব্য— হবু পুত্রবধূকে পছন্দ হয়েছে শাশুড়ি মায়ের। কিছু দিন আগেই হার্দিক ও মাহিকার বাগদানের গুঞ্জন ছড়িয়েছিল। হার্দিকের মায়ের সঙ্গে মাহিকার এই ছবি দেখে অনুরাগীরা মনে করছেন— খুব শিগগির দ্বিতীয়বার বিয়ের পিঁড়িতে বসবেন হার্দিক পান্ডিয়া।

মাহিকার অনামিকায় হীরের আংটি নিয়ে জল্পনা তৈরি হয়েছিল। তাদের নিয়ে এহেন জল্পনা দেখে মাহিকা শর্মা সামাজিক মাধ্যমে পোস্ট দিয়ে লিখেছিলেন— ‘সামাজিক মাধ্যম দেখে ভাবছি— আমার বাগদান হয়ে গেছে। কিন্তু আমি শুধু সুন্দর গহনা পরতে ভালোবাসি।’

আসলে মাহিকা একেবারে স্পষ্ট করে দিয়েছিলেন, তিনি ও হার্দিক মোটেই বাগদান সারেননি। যদিও একে অপরের সঙ্গ উপভোগ করছেন। হার্দিকের সঙ্গে একান্ত ব্যক্তিগত মুহূর্তের বেশ কিছু ঝলকও তিনি মাঝেমধ্যে শেয়ার করে নেন সামাজিক মাধ্যমে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © dainikkhobor.com
Theme Dwonload From ThemesBazar.Com