July 1, 2026, 4:42 am
সর্বশেষ সংবাদ:
ভাঙন আতঙ্কে নির্ঘুম রাত কাটছে নদীপারের মানুষের ছাত্রদলের ১৭ বছরের আন্দোলনের সর্বোচ্চ বহিঃপ্রকাশ ঘটেছে জুলাই অভ্যুত্থানে: রিজভী বাজেট পরবর্তী নৈশভোজ বাতিল করলেন প্রধানমন্ত্রী, সাশ্রয় ৫০ লাখ টাকা স্বাধীনতার বিরোধিতার দায়ে বিএনপির ক্ষমা চাওয়া উচিত: গোলাম পরওয়ার বিসিবির বর্তমান কমিটিতে ক্রিকেট গতিশীল হবে: ক্রীড়া প্রতিমন্ত্রী ই-লার্নিং অ্যান্ড আর্নিং লিমিটেডের প্রশিক্ষণার্থীদের সনদপত্র বিতরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত আগামী ৫ দিন আবহাওয়া কেমন থাকবে, জানাল অধিদপ্তর বাজেট বাস্তবায়নে সবচেয়ে বড় বাধা হবে ব্যাংকিং খাত: জামায়াত এমপি জাতীয় সংসদে আইনজীবীর পোশাকে রুমিন ফারহানা, সংসদে আলোচনা মুক্তিযুদ্ধ থেকে জুলাই অভ্যুত্থানকে আলাদা করার সুযোগ নেই: আখতার হোসেন

হাসপাতাল থেকে বাসায় ফিরেছেন তামিম

Reporter Name
  • Update Time : Saturday, March 29, 2025
  • 181 Time View
146

রাজধানীর এভারকেয়ার হাসপাতাল থেকে বাসায় ফিরেছেন তামিম ইকবাল। ২৮ মার্চ (শুক্রবার) দুপুরের দিকে তিনি হাসপাতাল ছেড়েছেন বাংলাদেশ দলের সাবেক এই অধিনায়ক। বিসিবির একজন চিকিৎসক গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

বিসিবির ওই চিকিৎসক বলেন, ‘বর্তমানে তিনি সব দিক থেকেই ভালো আছেন। চিকিৎসকদের পরামর্শেই বাড়িতে চলে গেছেন। পরবর্তী চিকিৎসার বিষয়ে পরিবার সিদ্ধান্ত নেবে।’

গত ২৪ মার্চ (সোমবার) মোহামেডানের হয়ে ডিপিএলের ম্যাচ খেলতে সাভারের বিকেএসপি মাঠে হাজির হন তামিম। তবে ম্যাসিভ হার্ট অ্যাটাক করে সাভারের কেপিজে হাসপাতালে ভর্তি করানো হয় জাতীয় দলের সাবেক এই অধিনায়ককে। পরে তামিমের হার্টে একটি রিং পরানো হয়।

এর একদিন পর মঙ্গলবার কেপিজে হাসপাতালে থেকে ঢাকার এভারকেয়ার হাসপাতালে স্থানান্তর করা হয় তামিমকে। ধীরে ধীরে তার শারিরীক অবস্থার উন্নতি হওয়ায় তিনি বাসায় চলে গেলেন। উন্নত চিকিৎসা নিতে বিদেশে যাওয়ারও গুঞ্জন আছে।

তামিম আবারও ক্রিকেটে ফিরতে পারবেন কি না তা এখন আলোচনায়।এভারকেয়ার হাসপাতালের মেডিকেল বোর্ডপ্রধান অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদার এ প্রসঙ্গে বলছিলেন, ‘ক্রিকেটে তিনি ফিরবেন কি না, সেটা তিন-চার মাস পর কার্ডিয়াক টিম ও ফিজিওরা তামিমের অবস্থা পর্যবেক্ষণ করার পর বলতে পারবে।’

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © dainikkhobor.com
Theme Dwonload From ThemesBazar.Com