November 17, 2026, 8:14 pm
সর্বশেষ সংবাদ:
মিস ইউনিভার্স: মাত্র ২-৩ ঘণ্টা ঘুম, তবু থামছেন না মাহি জনবান্ধব ইউএনওর বদলি ঠেকাতে মহাসড়ক অবরোধ-বিক্ষোভ সূর্যের আলো দিয়ে তৈরি হলো বিশ্বের প্রথম কোয়ান্টাম ঘড়ি বিপরীত চরিত্রে আকর্ষণ থাকলেও সম্পর্কে স্থায়িত্ব আসে মিল থেকে অস্ট্রেলিয়ার ওয়ার্কিং হলিডে ভিসায় গ্রামীণ কাজের শর্ত বাড়ছে শুরু হয়েছে শেল্‌টে্‌ক আবাসন মেলা, বিক্রি হচ্ছে ফ্ল্যাট, দোকান ও বাণিজ্যিক কেন্দ্র ভয় লাগে, তারপরও কেন আমরা হরর সিনেমা দেখতে ভালোবাসি আর্ট ঢাকা ২০২৬: শিল্পের সঙ্গে মানুষের কথোপকথন শেখ পরিবারের বিরুদ্ধে দুদকের ২৪ মামলা, আসামি ২ শতাধিক ক্যান্সার চিকিৎসা ও গবেষণায় নতুন দিগন্ত, বিএমইউতে বিশেষায়িত ইনস্টিটিউট প্রতিষ্ঠার উদ্যোগ

হাসিনা যেমন স্বৈরাচার, একই ভাবে জামায়াতে ইসলামীও স্বৈরাচার: নীলা ইসরাফিল

Reporter Name
  • Update Time : Monday, November 24, 2025
  • 250 Time View

জামায়াতে ইসলামীকে শিরককারী, ধর্ম ব্যবসায়ী দল এবং সন্ত্রাসী আখ্যা দিয়ে সাবেক এনসিপি নেত্রী নীলা ইসরাফিল বলেছেন, ‘তাদেরকে আমরা সাধারণ মানুষ বুঝি নাই। তারা ধর্ম নিয়ে শান্তির চিন্তা করছে, কতই না ভালো কিছু, এটা আসলে বুঝি নাই। হাসিনা যেমন স্বৈরাচার, একই ভাবে জামায়াতে ইসলামীও স্বৈরাচার।’

সম্প্রতি, নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে এক ভিডিও বার্তায় এসব কথা বলেন।

ভিডিও বার্তায় নীলা ইসরাফিল বলেন, ‘হাসিনা জামায়াতকে ভালো করে চিনেছিল, এই কারণে তাদেরকে নিষিদ্ধ করে রেখেছিল। ভেবেছিলাম, এটা তো ঠিক না। একটা দলকে কেন নিষিদ্ধ করে রাখবে? তাদেরও তো রাজনীতি করার অধিকার আছে। তারা কেন রাজনীতি করবে না? আজকে একদম পয়েন্ট টু পয়েন্ট বুঝতে পারছি যে, হাসিনা কেন এদেরকে নিষিদ্ধ করে রেখেছিল।’

তিনি বলেন, ‘তারা বুঝে না বাংলাদেশ একটা সমৃদ্ধ দেশ। সমৃদ্ধ বলতে আমরা কি বুঝি? সমস্ত ধর্ম-গোত্র মিলেমিশে একাকার। সেজন্য আমরা সবাই ভাই-ভাই, বোন-বোন। এই ভাই-ভাই, বোন-বোনের মধ্যে যে ধর্মকে নিয়ে বিভ্রান্তি সৃষ্টি করতে চায়, বিভক্ত করতে চায়, এরা আর কিছু না হোক মোনাফেক বলা যেতে পারে।’

নীলা আরো বলেন, ‘জামায়াতে ইসলামী যদি ক্ষমতায় আসলে নারীদের কথা বাদই দিলাম, সাধারণ মানুষের কি হবে একটু চিন্তা করেন। বাউল শিল্পীদের মেরে ফেলে দিচ্ছে। নারীদেরকে ওপেন ধর্ষণ করছে। কি অদ্ভুত? এটা কোন দেশে আসছি? ড. ইউনূস বসে বসে কি করে? উনি কি এই জামায়াতে ইসলামীকে লাইসেন্স দিয়ে দিয়েছে প্রত্যেকটা জায়গায় মব সষ্টি করার?’

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © dainikkhobor.com
Theme Dwonload From ThemesBazar.Com