October 3, 2026, 9:41 am
সর্বশেষ সংবাদ:
গ্রামাঞ্চলে ছড়িয়ে পড়ছে ডেঙ্গু, ঝুঁকিতে রোগীরা রূপপুরের পথে ইউরেনিয়ামবাহী তিন লরি আদালতে সাক্ষ্য দেওয়ায় বৃদ্ধকে পিটিয়ে বিবস্ত্র করার অভিযোগ আ.লীগ নেতার বিরুদ্ধে মানুষের শরীরে মাধ্যাকর্ষণ শক্তিহীন পরিবেশের প্রভাব জানতে মহাকাশে গেলেন চার নভোচারী ইউনিফর্ম পরে টহল দেয় আমস্টারডামের ‘পুলিশ বিড়াল’ দক্ষিণ কোরিয়ার দিকে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়ল উত্তর কোরিয়া ট্রাম্পের চাপে ১০ কোটি ব্যারেল জ্বালানি তেল ছাড়বে জি-৭ বিলুপ্তির মুখে থাকা কুমিরকে বাঁচাতে কম্বোডিয়া যা করছে মধ্যপ্রাচ্যে নতুন মার্কিন রণতরিসহ ১০ হাজার সেনা পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র এশিয়ান গেমস ফাইনালের আগে ভারতকে স্বস্তি দিলেন নাকভি

১০ লাখ টাকা চাঁদা না দেওয়ায় রিসোর্ট দখল, ছাত্রদল নেতার নামে মামলা

Reporter Name
  • Update Time : Tuesday, August 18, 2026
  • 54 Time View

কক্সবাজারের পর্যটন এলাকা লাইট হাউজে রাতের অন্ধকারে একটি রিসোর্ট দখলের চেষ্টার ঘটনায় তোলপাড় সৃষ্টি হয়েছে। অভিযোগ রয়েছে, ১০ লাখ টাকা চাঁদা দাবি করার পর সেই টাকা পরিশোধ না করায় স্থানীয় এক ছাত্রদল নেতার নেতৃত্বে একদল সন্ত্রাসী ‘নকশী রিসোর্ট’ নামে ওই স্থাপনাটি দখলের চেষ্টা চালায়। গত সোমবার গভীর রাতে সংঘটিত এই ঘটনায় রিসোর্টের এক কর্মচারী বাধা দিতে গিয়ে গুরুতর আহত হয়েছেন।

এ ঘটনায় রিসোর্টের মালিক ইসরাত জাহান বাদী হয়ে ছাত্রদল নেতা আল-আমিনকে প্রধান আসামি করে মোট পাঁচজনের নাম উল্লেখসহ অজ্ঞাতপরিচয় আরও ১০-১২ জনের বিরুদ্ধে কক্সবাজার সদর থানায় মামলা দায়ের করেছেন। পুলিশ ইতিমধ্যে মামলার দ্বিতীয় আসামি মাহফুজ শাকিলকে গ্রেফতার করেছে। অভিযুক্ত অন্যদের গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছেন কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ মোহাম্মদ আলী। তিনি স্পষ্ট করেছেন যে, শহরে কোনো ধরণের দখলদারিত্ব সহ্য করা হবে না এবং জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © dainikkhobor.com
Theme Dwonload From ThemesBazar.Com