October 2, 2026, 2:18 pm
সর্বশেষ সংবাদ:
নিয়ম ভঙ্গের অভিযোগে ওপেনএআইয়ের ৩ গবেষক বরখাস্ত সালমান মুক্তাদিরের শ্বশুরের ওয়্যারহাউস সিলগালা ফ্রান্স-জার্মানির ওপর খেপলেন ট্রাম্প, ডিজেলের মজুত না ছাড়লে নিষেধাজ্ঞা আরোপের হুমকি কাজ শেষে আর বাড়ি ফেরা হলো না ৭৪ বছরের আব্দুল মালেকের সিসিটিভি বন্ধ করে গির্জার ৭০ কেজি ওজনের ঘণ্টা চুরি, ডাস্টবিনে উদ্ধার শরীয়তপুরে দেড় হাজার কোটি টাকার বাঁধে ধস, পদ্মায় বিলীন ৪০ মিটার মিরপুরে সরকারি আবাসন প্রকল্পের লিফট ছিঁড়ে বাবা-ছেলেসহ গুরুতর আহত ৩ মিসরের পিরামিডে ঢুকলে কি অভিশাপ লাগতে পারে বিশ্বকাপে এবারই প্রথম হতে যাচ্ছে তিনটি ভারত-পাকিস্তান ম্যাচ, যদি… কাঁচি হাতে নরসুন্দর বাবলু, কাজের ফাঁকে ডুবে থাকেন বইয়ে

১২ বলে ফিফটি করে ইতিহাস গড়লেন অভিষেক শর্মা

Reporter Name
  • Update Time : Sunday, November 30, 2025
  • 157 Time View

স্পোর্টস ডেস্ক:
সৈয়দ মুশতাক আলি ট্রফিতে রবিবার হায়দরাবাদে বেঙ্গলের বিপক্ষে মাঠ কাঁপালেন ভারতের তরুণ ওপেনার অভিষেক শর্মা। মাত্র ১২ বলে অর্ধশতক হাঁকিয়ে তিনি পুরুষদের টি-টোয়েন্টি ক্রিকেটে যৌথভাবে তৃতীয় দ্রুততম এবং ভারতীয়দের মধ্যে যৌথ দ্বিতীয় দ্রুততম হাফ-সেঞ্চুরির কীর্তি গড়েছেন।

প্রভসিমরন সিংকে নিয়ে ইনিংসের সূচনা করা অভিষেক শুরু থেকেই আক্রমণাত্মক ব্যাটিংয়ে বোলারদের কাঁপিয়ে দেন। মোহাম্মদ শামি ও আকাশ দীপের মতো অভিজ্ঞ পেসারদের বিরুদ্ধে দাপট দেখিয়ে ওভারপ্রতি ১৫ রানের বেশি গতিতে রান তুলতে থাকেন তিনি।

পাশাপাশি সাকশাম চৌধুরি ও ঋত্বিক চ্যাটার্জির বলেও দফায় দফায় বাউন্ডারি পান।
মাত্র ১২ বলে ৫ চার ও ৫ ছক্কা মেরে যে অর্ধশতক তিনি পূরণ করেন, সেখানে মাত্র একটি ডট বল খেলেন এই বাঁহাতি ব্যাটসম্যান। তার আগ্রাসী শুরুর ওপর ভর করে শুরুতেই বড় স্কোরের ভিত গড়ে দেয় পাঞ্জাব।

পুরুষদের টি-টোয়েন্টিতে দ্রুততম অর্ধশতকের তালিকায় শীর্ষে রয়েছেন নেপালের দিপেন্দ্র সিং আইরি।

২০২৩ হাংজু এশিয়ান গেমসে মঙ্গোলিয়ার বিপক্ষে মাত্র ৯ বলে হাফ-সেঞ্চুরি করেন তিনি। এরপর ভারতের আশুতোষ শর্মা ১১ বলে পঞ্চাশ করেন ২০২৩-২৪ মুশতাক আলিতে। অভিষেকের ১২ বলের হাফ-সেঞ্চুরি এই তালিকায় তাকে পঞ্চম ব্যাটার হিসেবে জায়গা করে দিয়েছে।
এর আগে যুবরাজ সিং, ক্রিস গেইল, হযরতুল্লাহ জাজাই এবং এস্তোনিয়ার সাহিল চৌহান এই কীর্তির মালিক ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © dainikkhobor.com
Theme Dwonload From ThemesBazar.Com