November 17, 2026, 3:47 pm
সর্বশেষ সংবাদ:
গণমাধ্যমের খবরকে ভারত সরকারের আনুষ্ঠানিক বক্তব্য বলা যায় না: তথ্য উপদেষ্টা শিল্পাঞ্চলের নিরাপত্তা নিশ্চিতে তিন এলাকায় ৪২ প্লাটুন বিজিবি মোতায়েন ‘গোপালগঞ্জে দায়িত্ব পালনকালে মারণাস্ত্র বা লাইভ বুলেট ব্যবহার করবে না আনসার’ মুখের দুর্গন্ধের আড়ালে থাকতে পারে কোনো রোগ বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ, অস্ত্রসহ বিএসএফ সদস্যকে আটক করল বিজিবি রূপপুরের বিদ্যুৎ গ্রিডে সরবরাহের পরীক্ষা আজ, কী করা হবে প্রতিদিন ১৭ বার: নামাজে আল্লাহ যেভাবে আপনার কথার জবাব দেন সরকারি কর্মকর্তা-কর্মচারীদের কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ সম্পৃক্ততা নজরদারিতে: তথ্য উপদেষ্টা আরব ভোটারদের ঠেকাতে ষড়যন্ত্র করেছিলেন নেতানিয়াহু, বিরোধীরা বলছে ‘ক্যু–চেষ্টা’ বিনা খরচে চীনে উচ্চশিক্ষার সুযোগ বাংলাদেশি শিক্ষার্থীদের, আবেদন যেভাবে

১৬ ডিসেম্বর থেকে অনিবন্ধিত মুঠোফোন বন্ধে কঠোর সরকার

Reporter Name
  • Update Time : Monday, December 8, 2025
  • 222 Time View

নিউজ ডেস্ক:
টেলিযোগাযোগ খাতে নিরাপত্তা জোরদার ও অনিবন্ধিত মোবাইল ফোনের ব্যবহার রোধে সরকার আগামী ১৬ ডিসেম্বর থেকে মোবাইল হ্যান্ডসেট নিবন্ধন প্রক্রিয়া-এনইআইআর চালু করতে যাচ্ছে। এই ব্যবস্থা চালু হলে দেশের মোবাইল নেটওয়ার্কে নিবন্ধনবিহীন, চুরি হওয়া কিংবা অনুমোদনহীনভাবে আমদানি করা মোবাইল ফোনের ব্যবহার বন্ধ হয়ে যাবে।

এমন উদ্যোগকে সামনে রেখে অনিবন্ধিত ডিভাইসের দাম বাড়ার আশঙ্কায় পছন্দের ফোন কিনতে দোকানগুলোতে ক্রেতাদের ভিড় বেড়েছে। ক্রেতাদের অভিযোগ, প্রচলিত শুল্ক ও ভ্যাটের কারণে অফিসিয়াল ফোন সাধারণ মানুষের নাগালের বাইরে চলে যাচ্ছে। তাদের দাবি, ২০ হাজার টাকার একটি ফোনে ৫৭ শতাংশ ভ্যাট যুক্ত হয়ে দাম হয়ে যাবে ৫০ হাজারেরও বেশি-যা ছাত্র-যুবকদের বাজেটের বাইরে।

অন্যদিকে অনিবন্ধিত ফোন আমদানিতে ৫৭ শতাংশ শুল্ক প্রত্যাহারের দাবি জানাচ্ছেন ব্যবসায়ীরা। মোবাইল বিজনেস কমিউনিটির সভাপতি মো. আসলাম বলেন, “সমাধানের জন্য সরকার এখনো আলোচনায় বসতে পারে। নাহলে ব্যবসায়ীরা রাজপথে নামতে বাধ্য হবে।”

ডাক, টেলিযোগাযোগ ও তথ্য-প্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমেদ তৈয়্যব জানান, দেশে ৭৩ শতাংশ ডিজিটাল প্রতারণায় ব্যবহৃত হয় অবৈধ স্মার্টফোন। এই অপরাধচক্র বন্ধ করতেই সরকার কঠোর হতে যাচ্ছে। তার দাবি, মোবাইল ফোন চোরাচালানের সঙ্গে জড়িত একটি বিশেষ গোষ্ঠীর স্বার্থে আঘাত লাগায় সরকারের উদ্যোগে বাধা সৃষ্টি করা হচ্ছে।

তিনি আরও বলেন, নির্বাচনের আগে অবৈধ ডিভাইসকেন্দ্রিক অপরাধচক্র দমন, সুলভ দামে মোবাইল সরবরাহ, অভ্যন্তরীণ বাজার নিয়ন্ত্রণ এবং সরকারের রাজস্ব বৃদ্ধি-এ সব লক্ষ্য নিয়েই ১৬ ডিসেম্বর থেকে এনইআইআর চালুর সিদ্ধান্তে অনড় সরকার।

সরকারের আইসিটি বিভাগ জানিয়েছে, এনইআইআর চালুর আগের দিন পর্যন্ত নেটওয়ার্কে থাকা সব ফোন স্বয়ংক্রিয়ভাবে নিবন্ধিত হবে। পরে বিদেশ থেকে কেউ ফোন নিয়ে এলে সুযোগ থাকবে অনলাইনে নিবন্ধনের।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © dainikkhobor.com
Theme Dwonload From ThemesBazar.Com