March 24, 2026, 9:32 am
সর্বশেষ সংবাদ:
মুক্তিযুদ্ধ আমাদের পরিচয়, আমাদের ঠিকানা: মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী খামেনিকে হত্যার নেপথ্যে ছিল ট্রাম্প ও নেতানিয়াহুর এক সুপরিকল্পিত ছক দেশে এখন ‘মামলা বাণিজ্য’ ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে: রুমিন ফারহানা অবসরের ২ বছর তবুও বাংলো ছাড়েননি সাবেক সচিব ওয়াছি উদ্দিন কক্সবাজারে আসামী ধরতে গিয়ে পুলিশ কর্মকর্তার মৃত্যু ইরানের প্রেসিডেন্টকে ফোনকল পাকিস্তানের প্রধানমন্ত্রীর, যে কথা হলো প্রতিমন্ত্রীর দায়িত্বে মনোযোগ দিতে বিএনপির পদ ছাড়লেন শাহে আলম আমিনুল, জাইমা এবং আমাদের সংকীর্ণতার আয়না ইসরাইল ও মার্কিন ঘাঁটিতে ৭৭তম বারের মতো হামলা ইরানের বিয়ের অনুষ্ঠানে বরকে ৫ লিটার অকটেন উপহার

২৬ লাখ টাকার সোনা ব্যাংকে রেখেছেন হাসনাত আবদুল্লাহ

Reporter Name
  • Update Time : Thursday, January 1, 2026
  • 117 Time View

কুমিল্লা-৪ দেবিদ্বার সংসদীয় আসনে এনসিপির প্রার্থী এবং দলটির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহর মোট সম্পদের পরিমাণ ৫০ লাখ টাকা। নির্বাচনি হলফনামায় তিনি তার সম্পদ বিবরণী দাখিল করেছেন। ২৯ ডিসেম্বর জেলার দেবিদ্বারে সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে মনোনয়নপত্রের সঙ্গে হলফনামায় তিনি এসব তথ্য উল্লেখ করেছেন।

হাসনাত আবদুল্লাহ নির্বাচনি হলফনামায় উল্লেখ করেন, তার স্থাবর-অস্থাবর সম্পদ ও বার্ষিক আয় মিলে মোট সম্পদ রয়েছে ৫০ লাখ টাকার। তার মধ্যে ২৬ লাখ টাকার সোনা ব্যাংকে জমা রয়েছে। আসবাবপত্র রয়েছে এক লাখ টাকার, ইলেকট্রনিক পণ্য ৬৫ হাজার টাকার। তিনি ২০২৫- ২০২৬ অর্থ বছরে তার বার্ষিক আয় দেখিয়েছেন ১২ লাখ ৫৩ হাজার ৫৩৯ টাকা।

হলফনামায় উল্লেখ করা হয়েছে, তার বিরুদ্ধে কোনো মামলা নেই। হাসনাত আব্দুল্লাহর নামে কৃষি জমি নেই। তার ব্যবসা প্রতিষ্ঠানে ১২ লাখ ৫৩ হাজার ৫৩৯ টাকার মূলধন রয়েছে।

ঋণসংক্রান্ত বিবরণী দিয়ে তিনি জানান তার পিতা-মাতা স্ত্রী সন্তানের নামে কোনো ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠান থেকে ঋণ গ্রহণ করা হয়নি।

বিবরণীতে তিনি বর্তমানে নিজেকে একজন ব্যবসায়ী হিসেবে উল্লেখ করছেন। তার স্ত্রী গৃহিণী। তিনি উল্লেখ করেন, বর্তমানে তার পিতা মাতা সন্তান তার আয়ের উপর নির্ভরশীল।

উল্লেখ্য, চব্বিশের গণঅভ্যুত্থানের অন্যতম তরুণ প্রজন্মের নেতা হাসনাত আব্দুল্লাহ কুমিল্লা-৪ দেবিদ্বার সংসদীয় আসন থেকে নির্বাচন করবেন। জামায়াত জোট থেকে তাকে মনোনয়ন দেওয়া হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © dainikkhobor.com
Theme Dwonload From ThemesBazar.Com