August 28, 2026, 10:42 am
সর্বশেষ সংবাদ:
জামায়াত ১৬ বছর আওয়ামী লীগের মধ্যেই লুকিয়ে ছিল: রাশেদ খাঁন জামায়াতের তুলনায় আওয়ামী লীগের অপরাধ লঘুই বলা যায়: রাশেদ খাঁন তারেক রহমানের দিল্লি সফর কেন এত গুরুত্বপূর্ণ ভারতের কাছে? যুক্তরাষ্ট্রের জ্বালানিমন্ত্রীর সঙ্গে বিজ্ঞানমন্ত্রীর বৈঠক, আলোচনায় এসএমআর পত্রিকা: ‘২০২৫-২৬ অর্থবছরে ভারত-বাংলাদেশ বাণিজ্য কমেছে ৮.৩২ শতাংশ’ ‘জয় বাংলা’ স্লোগান দিলেন বিএনপি নেতা নবায়নযোগ্য জ্বালানিতে দেশজুড়ে নতুন উদ্যোক্তা তৈরির উদ্যোগ সিলেট-সুনামগঞ্জ তদারকির দায়িত্ব পেলেন জি কে গউছ ভারতে চিনির দাম বৃদ্ধিতে পশ্চিমবঙ্গে বাড়ছে মিষ্টির দাম, ইথানল উৎপাদনই কি দায়ী? নওগাঁয় পোঁছেছে সৌদি অগ্নিকাণ্ডে নিহত ৭ বাংলাদেশির মরদেহ

২ মাসের মধ্যে স্কুল ড্রেস, চলতি বছরেই শিক্ষার্থীদের জন্য মিড ডে মিল চালু: শিক্ষামন্ত্রী

Reporter Name
  • Update Time : Thursday, June 4, 2026
  • 101 Time View

নিউজ ডেস্ক:
বিদ্যালয়ে উপস্থিতি বাড়াতে এবং প্রাথমিক শিক্ষার্থীদের ঝরে পড়া কমাতে সরকার শিশুদের জন্য স্কুল ড্রেস ও মিড ডে মিল কর্মসূচি বাস্তবায়নের উদ্যোগ নিয়েছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

বৃহস্পতিবার (৪ জুন) সকালে ন্যাশনাল বাংলা উচ্চ বিদ্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ ঘোষণা দেন।

বিগত সরকারের সময় শিক্ষার্থীদের ড্রপ আউটের পরিমাণ বেড়ে গিয়েছিলো, বর্তমান সরকার সবার আগে শিশুদের শিক্ষাকে গুরুত্ব দিচ্ছে উল্লেখ করে শিক্ষামন্ত্রী বলেন, এক মিটিংয়ে ‘‘প্রধানমন্ত্রী বলেছিলেন আমি যখন ইংল্যান্ড ছিলাম আমার বাসার সামনে দিয়ে ছোট শিশুরা কি সুন্দর জুতা, মোজা, সুন্দর ড্রেস পড়ে ব্যাগ কাধে স্কুলে যায়। আমি শুধু চিন্তা করতাম কবে আমাদের দেশের শিশুতের এই ব্যবস্থা হবে।’’ ইনশাল্লাহ ব্যবস্থা হয়ে গিয়েছে। আপনারা আগামী দুই মাসের মধ্যেই দেখতে পাবেন আমরা সারা বাংলাদেশের শিশুদেরকে ড্রেসের ব্যবস্থা করেছি।’

চলতি বছরের মধ্যে সারাদেশে শিশুদের মিড ডে মিলের ব্যবস্থা করা হবে বলেও জানান শিক্ষামন্ত্রী।

শিক্ষামন্ত্রী বলেন, ‘শিক্ষাকে আনন্দময় করতে খেলাধূলাকে কারিকুলামে যুক্ত করা হবে, শিক্ষার্থীরা যাতে হাসতে হাসতে শিখতে পারে সেজন্য সকল পদক্ষেপ নিবে সরকার।’

শিক্ষামন্ত্রী আরও জানান, শিশুদের উন্নয়ন ও মানসম্মত শিক্ষা নিশ্চিতে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছেন প্রধানমন্ত্রী। সুশিক্ষা, খেলাধুলা ও সাংস্কৃতিক চর্চার মাধ্যমে একটি সুস্থ, দক্ষ ও যোগ্য প্রজন্ম গড়ে তুলতে সরকার দৃঢ় প্রতিজ্ঞ। শিক্ষার্থীদের ড্রেসবিহীন রাখা হবে না এবং অবকাঠামোহীন শিক্ষাপ্রতিষ্ঠানও পর্যায়ক্রমে উন্নয়নের আওতায় আনা হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © dainikkhobor.com
Theme Dwonload From ThemesBazar.Com