March 16, 2026, 6:18 pm
সর্বশেষ সংবাদ:
হরমুজ প্রণালিতে ন্যাটোর ভূমিকা দেখছে না জার্মানি মার্কিন প্রেসিডেন্টের সব অনুরোধ রাখতে যুক্তরাজ্য বাধ্য নয়: ব্রিটিশ মন্ত্রী রাষ্ট্রপতির অপসারণের আন্দোলন থামাতে কল দিয়েছিলেন নাহিদ-মাহফুজ: ফারুক শিশু হ/ত্যা কেন বাড়ছে? সমাজের আয়নায় ভয়া/বহ এক প্রশ্ন লোহিত সাগরে মার্কিন রণতরীকে সহায়তাকারী সব কেন্দ্র টার্গেট করা হবে: আইআরজিসি আমেরিকা নয়, জ্বালানি বাজারের আসল ‘বস’ এখন ইরান! নতুন করে ফ্যাসিবাদ তৈরি হবে না এমন বাংলাদেশ চাই: নাহিদ ইসলাম প্রশ্নফাঁস ও নকল রোধে মাঠ পর্যায়ে কঠোর তদারকি করা হবে: শিক্ষামন্ত্রী ভর্তিতে লটারি নিয়ে হাসনাতের প্রশ্ন, জবাবে যা বললেন শিক্ষামন্ত্রী রাষ্ট্র চলে নীতি, প্রতিষ্ঠান ও জবাবদিহিতার ভিত্তিতে: নাসীরুদ্দীন পাটওয়ারী

৩০০ আসনে প্রার্থী দেবে এনসিপি, ঢাকার আসনে লড়বেন নাহিদ

Reporter Name
  • Update Time : Sunday, November 2, 2025
  • 100 Time View

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম জানিয়েছেন, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তার দল ৩০০ আসনে প্রার্থী দেওয়ার পরিকল্পনা করছে। নির্বাচনে তিনি ঢাকার একটি আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন।

আজ ২ নভেম্বর (রবিবার) রাজধানীর বাংলামোটরে এনসিপির অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি এসব কথা জানান।

নাহিদ ইসলাম বলেন, ‘আমরা ৩০০ আসন ধরে এগোচ্ছি। প্রার্থীর তালিকা এই মাসেই দিতে পারি।’

আসন্ন নির্বাচনে কোন আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন—জানতে চাইলে এনসিপির এই নেতা বলেন, ‘আমি ঢাকার ছেলে। ঢাকা থেকেই দাঁড়াব।’

সারা দেশে সাংগঠনিক কার্যক্রম জোরদার করার লক্ষ্যে এগোচ্ছে এনসিপি। দলটির ৫০টির বেশি জেলা কমিটি ও ৩২৩টি উপজেলা কমিটি রয়েছে। এখন পর্যন্ত যেসব জেলা ও উপজেলায় কমিটি গঠন হয়নি, সেগুলোতে এই মাসের মধ্যে কমিটি ঘোষণা করা হবে বলে জানান দলের নেতারা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © dainikkhobor.com
Theme Dwonload From ThemesBazar.Com