October 26, 2026, 10:04 pm
সর্বশেষ সংবাদ:
ঢাকায় শুরু হলো ৮ম আন্তর্জাতিক ফ্লাইট সেফটি সেমিনার সাজেক অবরোধ: পাঁচ দাবির চারটিতে সমঝোতা, দ্রুত অবরোধ তোলার আশা বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় ‘অর্ণব’, দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টির আভাস আকামার মেয়াদ শেষ হলেও সৌদিতে প্রবেশের সুযোগ পাবেন বাংলাদেশি কর্মীরা: প্রবাসীকল্যাণমন্ত্রী ভারতের ম্যাচের দিন আইপিএল নিলাম রমজানের আগে নিত্যপণ্যের আমদানি ও এলসি বেড়েছে, সরবরাহ স্বাভাবিক থাকার আশা রেলের ৩ হাজার একর জমি বেদখলে, সংসদীয় কমিটিতে তথ্য বর্ণাঢ্য আয়োজনে বেরোবি সাংবাদিক সমিতির এক যুগপূর্তি উদযাপন প্রযুক্তি, কৃষি ও হালকা প্রকৌশল খাতে জাপানি বিনিয়োগ চায় বাংলাদেশ চুক্তিতে অর্থসচিব থাকছেন খায়েরুজ্জামান মজুমদার

রাষ্ট্রপতির অপসারণের আন্দোলন থামাতে কল দিয়েছিলেন নাহিদ-মাহফুজ: ফারুক

Reporter Name
  • Update Time : Monday, March 16, 2026
  • 113 Time View

নিউজ ডেস্ক:
রাষ্ট্রপতিকে অপসারণের আন্দোলন থামাতে এনসিপির নাহিদ ইসলাম ও মাহফুজ আলম কয়েকশবার কল দিয়েছিলেন বলে মন্তব্য করেছেন গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি ও মুখপাত্র ফারুক হাসান।

সোমবার (১৬ মার্চ) এসংক্রান্ত একটি বক্তব্যের ভিডিও ভাইরাল হয়েছে।

ভিডিওতে ফারুক হাসান বলেন, ‘রাষ্ট্রপতিকে অপসারণ করে নতুন রাষ্ট্রপতি নির্বাচনের জন্য আন্দোলন করেছি। আমরা বঙ্গভবনের সামনে গিয়েছি, অনেকেই সেখানে ছিল।ওই সময় এনসিপি বা জাতীয় নাগরিক পার্টি তারা কিন্তু সবচেয়ে বড় বিরোধিতা করেছে। আমার ফোনে ওই সময়কার অ্যাডভাইজার নাহিদ এবং মাহফুজ আলম আমাকে অন্ততপক্ষে কয়েক শ বার ফোন দিয়েছেন, যাতে করে আমি ম্যানেজ করে বঙ্গভবনের সামনের আন্দোলন থামিয়ে দিই।’

তিনি আরো বলেন, ‘তাহলে দেখেন নাহিদরা কিন্তু ওই সময় ক্ষমতায়, তারা ক্ষমতায় থাকা অবস্থায় চাইলে কিন্তু ওই সময় রাষ্ট্রপতিকে সরিয়ে নতুন রাষ্ট্রপতি নির্বাচিত করতে পারতেন। তারা কিন্তু করেননি, কেন তারা ক্ষমতার চিন্তাটা করেছেন।’

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © dainikkhobor.com
Theme Dwonload From ThemesBazar.Com