August 18, 2026, 10:36 am
সর্বশেষ সংবাদ:

৩৪ ক্যাটাগরি নির্ধারণ করে নতুন ভিসা নীতিমালা অনুমোদন

Reporter Name
  • Update Time : Monday, August 10, 2026
  • 30 Time View
44

বাংলাদেশে বিদেশিদের যাতায়াত সহজতর করা এবং বিদেশি বিনিয়োগ ও দক্ষ জনশক্তিকে আকৃষ্ট করার লক্ষ্যে ‘ভিসা নীতিমালা-২০২৬’-এর খসড়া অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে সোমবার সচিবালয়ে অনুষ্ঠিত বৈঠকে এই অনুমোদন দেওয়া হয়। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তৈরি এই নতুন নীতিমালার মূল উদ্দেশ্য হলো বিদ্যমান ভিসা ব্যবস্থাকে অধিকতর আধুনিক, নিরাপদ ও সেবামুখী করে তোলা।

নতুন এই নীতিমালায় ভিসার ক্যাটাগরি ৩৩ থেকে বাড়িয়ে ৩৪টিতে উন্নীত করা হয়েছে। এটি কার্যকর হলে আগের সব ভিসাসংক্রান্ত সার্কুলার বাতিল হয়ে যাবে এবং জাতীয় ও আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী একটি সমন্বিত কাঠামো তৈরি হবে। পর্যটন শিল্পের বিকাশ, প্রযুক্তির আদান-প্রদান এবং কূটনৈতিক ভারসাম্য বজায় রাখার বিষয়গুলোকেও নতুন এই নীতিমালায় বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে।

মন্ত্রিপরিষদ বিভাগের তথ্য অনুযায়ী, নীতিমালাটি বাস্তবায়নে স্বরাষ্ট্র মন্ত্রণালয়, পাসপোর্ট অধিদপ্তর এবং বিদেশে অবস্থিত বাংলাদেশের মিশনগুলো সম্মিলিতভাবে কাজ করবে। উল্লেখ্য, এর আগে গত জুলাই মাসে নীতিমালার খসড়াটি উত্থাপন করা হলে অর্থমন্ত্রীর নেতৃত্বে গঠিত একটি কমিটি তা আরও যাচাই-বাছাই করে সমৃদ্ধ করার পর আজ চূড়ান্ত অনুমোদনের জন্য পেশ করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © dainikkhobor.com
Theme Dwonload From ThemesBazar.Com