August 18, 2026, 2:58 pm
সর্বশেষ সংবাদ:
জিয়া ও খালেদার সমাধিতে বিএনপির স্থায়ী কমিটির নতুন সদস্যদের শ্রদ্ধা সরকার বদলেছে, রাষ্ট্র কি বদলেছে? স্থানীয় সরকারের ৫ নির্বাচন চলতি অর্থবছরে: শাহে আলম স্থানীয় সরকার নির্বাচন চলতি অর্থবছরেই: শাহে আলম খিলক্ষেতের সন্ত্রাসবিরোধী মামলায় মেজর সাদিক গ্রেফতার জ্বালানি ও ব্যাংক খাতে স্থিতিশীলতা সরকারের প্রধান অগ্রাধিকার হওয়া উচিত যুক্তরাষ্ট্র নয়, যুদ্ধকালীন নিয়ন্ত্রণ নিজেদের হাতে চায় দক্ষিণ কোরিয়া অর্থনীতির সংকট মোকাবিলায় ১৮০ দিনে সরকারের যত পদক্ষেপ থানা হাজতে আ.লীগ নেতার ভিডিও, ওসিসহ তিন পুলিশ সদস্য প্রত্যাহার রাশিয়ার নির্বাচনে নিষিদ্ধই থাকছে বিরোধী দল, উপপ্রধানের কারাদণ্ড

৩ দিনের মধ্যে চার্জশিট, ২৬ দিনের মধ্যে হাদি হত্যার বিচারের দাবি ইনকিলাব মঞ্চের

Reporter Name
  • Update Time : Sunday, December 28, 2025
  • 205 Time View
229

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী ৭ জানুয়ারির মধ্যে চার্জশিট গঠনের কথা বললেও তা প্রত্যাখ্যান করে আগামী তিন দিনের মধ্যে চার্জশিট দাখিল এবং ২৬ কার্যদিবসের মধ্যে শহীদ শরিফ ওসমান হাদি হত্যার বিচার কার্যক্রম সম্পন্ন করার দাবি জানিয়েছে ইনকিলাব মঞ্চ।

শনিবার (২৭ ডিসেম্বর) রাজধানীর শাহবাগে আয়োজিত অবস্থান কর্মসূচিতে ইনকিলাব মঞ্চের সদস্যসচিব আব্দুল্লাহ আল জাবের এ দাবি জানান।

এ সময় তিনি শরিফ ওসমান হাদির হত্যার বিচারের দাবিতে আগামী রোববার (২৮ ডিসেম্বর) সকাল ১১টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত দেশের আটটি বিভাগে অবরোধ কর্মসূচির ঘোষণা দেন। পরে তিনি সবাইকে দিনের কর্মসূচি শেষ করে শাহবাগ ত্যাগ করার আহ্বান জানান।

আব্দুল্লাহ আল জাবের বলেন, ‘আগামী তিন দিনের মধ্যে চার্জশিট দাখিল করতে হবে। আমরা ‘দ্রুততম সময়’ বলতে কী বোঝায়, তা জানি না। আগামী ২৬ কার্যদিবসের মধ্যেই বিচার কার্যকর করতে হবে।’

তিনি আরও বলেন, ‘এই খুনের সবচেয়ে ছোট গুটি হচ্ছে যে সরাসরি হত্যাকাণ্ড ঘটিয়েছে।

আমরা এর পেছনের রাঘববোয়ালদের জানতে চাই। আমরা কেউ বোকা নই। শুধু খুনিকে ধরে আনলেই হবে না। এর পেছনে কারা কারা রয়েছে, তা আমাদের জানাতে হবে।

তদন্তের কথা বলে আপনারা যাদেরকে পার করিয়ে দেওয়ার কথা বলছেন, তাদের আপনারা পার করাতে পারবেন না।
জাবের বলেন, আমরা আন্দোলন ছোট করব না। আন্দোলন সামনে আরও বড় করব। প্রথমে সংবাদ সম্মেলন করেছি, বিক্ষোভ মিছিল করেছি, শাহবাগে অবস্থান নিয়েছি, শপথ করেছি। আগামীকাল সকাল ১১টা থেকে আট বিভাগে অবরোধ কর্মসূচি ঘোষণা করছি।

আগামীকাল আপনারা ভাই ও বন্ধুদের নিয়ে আসবেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © dainikkhobor.com
Theme Dwonload From ThemesBazar.Com