October 4, 2026, 5:05 pm
সর্বশেষ সংবাদ:
কিয়েভে জার্মান চ্যান্সেলরের সফরের পরপরই গুরুত্বপূর্ণ সেতুতে রাশিয়ার হামলা মাদ্রাসার অধ্যক্ষের কক্ষে যৌন উত্তেজক ওষুধ ও সরঞ্জাম, অপসারণ দাবি শিক্ষক-শিক্ষার্থীদের মেজর আখতারুজ্জামানকে গ্রেপ্তার ও অপমানের নিন্দা জামায়াত আমিরের আফগানিস্তানে ৭০ মিটার গভীর কূপে নেমে ৫ বছরের শিশুকে বাঁচাল ১১ বছরের ওমর জনসংখ্যা সংকট ঠেকাতে সিঙ্গাপুরে সরকারি ডেটিং অ্যাপ চালু শাহজালালে দুই বিমানকর্মীর জুতায় মিলল ৮০টি সোনার বার যুক্তরাষ্ট্রের হয়ে ইতিহাস গড়ে ভাষা হারিয়ে ফেলেছেন বাংলাদেশি বংশোদ্ভূত ফুটবলার প্রশান্ত মহাসাগরের তলদেশে আবিষ্কৃত ভাইরাসের ৯৯ শতাংশই বিজ্ঞানীদের অজানা আলোচনার জন্য প্রস্তুত, হামলা হলে বিধ্বংসী জবাব দেবে ইরান সুপার কম্পিউটারের ১১০ বছরের কাজ মাত্র ১৯ সেকেন্ডে করল কোয়ান্টাম কম্পিউটার

৩ বিমান বিধ্বস্তের কথা স্বীকার করলো যুক্তরাষ্ট্র

Reporter Name
  • Update Time : Monday, March 2, 2026
  • 160 Time View

আন্তর্জাতিক ডেস্ক:
কুয়েতে তিনটি মার্কিন যুদ্ধবিমান ‘ভুলবশত’ ভূপাতিত করেছে দেশটির নিজস্ব আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। সোমবার মার্কিন সামরিক বাহিনীর পক্ষ থেকে এই দাবি করা হয়েছে।

মার্কিন সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ড জানিয়েছে, ইরানি হামলার মুখে কুয়েতের একটি কমব্যাট মিশনে থাকা অবস্থায় তিনটি এফ-১৫ই স্ট্রাইক ইগল যুদ্ধবিমান এই দুর্ঘটনার শিকার হয়।

সেন্ট্রাল কমান্ডের বিবৃতিতে বলা হয়েছে, কুয়েতের ওপর ইরানের বিমানবাহিনী, ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং ড্রোন দিয়ে হামলা চালানোর সময় এই ঘটনা ঘটে।

উল্লেখ্য, চলমান এই যুদ্ধে এই প্রথম ইরানের পুরনো বিমান বহরকে সরাসরি লড়াইয়ে অংশ নিতে দেখা গেলো।

বিবৃতিতে আরো বলা হয়েছে, কুয়েতি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে মার্কিন বিমানবাহিনীর যুদ্ধবিমানগুলো ভুলবশত ভূপাতিত হয়েছে।

বিধ্বস্ত হওয়া বিমানগুলোর ছয়জন ক্রু সদস্যই নিরাপদে বেরিয়ে আসতে সক্ষম হয়েছেন। তাদের উদ্ধার করা হয়েছে এবং বর্তমানে তারা স্থিতিশীল অবস্থায় রয়েছেন।

কুয়েত এই অনাকাঙ্ক্ষিত ঘটনার কথা স্বীকার করেছে। মার্কিন সামরিক বাহিনী এই ঘটনায় কুয়েতি প্রতিরক্ষা বাহিনীর প্রচেষ্টা এবং চলমান অভিযানে তাদের সমর্থনের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেছে।

এদিকে, কুয়েতে বিধ্বস্ত হওয়া যুক্তরাষ্ট্রের একটি যুদ্ধবিমানে হামলার দাবি করেছে ইরান। দেশটির রাষ্ট্রীয় টেলিভিশনের এক প্রতিবেদনে বলা হয়েছে, তারা কুয়েতে বিধ্বস্ত মার্কিন বিমানগুলোর একটিকে লক্ষ্যবস্তু করেছিল। তবে এ বিষয়ে বিস্তারিত আর কোনও তথ্য দেওয়া হয়নি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © dainikkhobor.com
Theme Dwonload From ThemesBazar.Com