March 24, 2026, 9:55 am
সর্বশেষ সংবাদ:
মুক্তিযুদ্ধ আমাদের পরিচয়, আমাদের ঠিকানা: মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী খামেনিকে হত্যার নেপথ্যে ছিল ট্রাম্প ও নেতানিয়াহুর এক সুপরিকল্পিত ছক দেশে এখন ‘মামলা বাণিজ্য’ ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে: রুমিন ফারহানা অবসরের ২ বছর তবুও বাংলো ছাড়েননি সাবেক সচিব ওয়াছি উদ্দিন কক্সবাজারে আসামী ধরতে গিয়ে পুলিশ কর্মকর্তার মৃত্যু ইরানের প্রেসিডেন্টকে ফোনকল পাকিস্তানের প্রধানমন্ত্রীর, যে কথা হলো প্রতিমন্ত্রীর দায়িত্বে মনোযোগ দিতে বিএনপির পদ ছাড়লেন শাহে আলম আমিনুল, জাইমা এবং আমাদের সংকীর্ণতার আয়না ইসরাইল ও মার্কিন ঘাঁটিতে ৭৭তম বারের মতো হামলা ইরানের বিয়ের অনুষ্ঠানে বরকে ৫ লিটার অকটেন উপহার

৫৪ লাখ টাকা মূল্যের ভারতীয় মদ উদ্ধার

Reporter Name
  • Update Time : Wednesday, December 24, 2025
  • 126 Time View

ভৈরবে ৫৪ লাখ টাকা মূল্যের ১৬৪৮ বোতল ভারতীয় মদ উদ্ধার করেছে র‍্যাব সদস্যরা। এ সময় মদ পরিবহণ করা একটি ডাবল কেবিন পিকআপ গাড়ি (ঢাকা মেট্রো-ঠ-১৪-১৩৮৬) জব্দ করা হয়।

মঙ্গলবার (২৩ ডিসেম্বর) রাত সাড়ে ৮টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের নাটাল মোড় এলাকার ভৈরবপুর উত্তরপাড়ার রেনেটা কোম্পানির অফিসের সামনে গাড়ী থেকে এসব মদ উদ্ধার করা হয়। তবে ঘটনার সময় মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করতে পারেনি।

উদ্ধারকৃত মদের মূল্য ৫৪ লাখ ৪০০ টাকা বলে র‍্যাব জানায়। এ ব্যাপারে ভৈরব থানায় একটি মামলা করা হয়।

মঙ্গলবার রাত ১০টায় ভৈরব র‍্যাব-১৪ ক্যাম্পের কমান্ডার সিনিয়র এএসপি তপন সরকার এক প্রেস ব্রিফিংয়ে জানান, রাত ৮টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের নাটাল মোড় এলাকায় ঢাকাগামী একটি ডাবল কেবিন পিকআপকে র‍্যাব সদস্যরা থামতে সিগনাল দিলে চালক গাড়িটি না থামিয়ে ভৈরবপুর উত্তরপাড়া এলাকার রাস্তায় ঢুকে পড়েন। এ সময় গাড়ি রাস্তায় ফেলে চালক ও মাদক ব্যবসায়ীরা পালিয়ে যান। পরে টহলরত র‍্যাব সদস্যরা গাড়িটি তল্লাশি করে ভারতীয় ১৬৪৮ বোতল মদ উদ্ধার করেন। উদ্ধারকৃত মদের মূল্য ৫৪ লাখ টাকা বলে তিনি জানান।

এসব মদ হবিগঞ্জের সীমান্তবর্তী এলাকা থেকে ঢাকায় যাচ্ছিল বলে র‍্যাব সদস্যরা জানতে পারেন। উদ্ধারকৃত মদ ও গাড়ি জব্দ করে ভৈরব থানায় জমা করার পর এ বিষয়ে একটি মামলা করা হয়।

ভৈরব থানার ওসি মো. আতাউর রহমান আকন্দ জানান, এ বিষয়ে ভৈরব র‍্যাব ক্যাম্পের পক্ষ থেকে একটি মামলা করা হয়েছে। জব্দকৃত মদ ও গাড়িটি থানায় হস্তান্তর করেছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © dainikkhobor.com
Theme Dwonload From ThemesBazar.Com