April 2, 2026, 4:31 pm
সর্বশেষ সংবাদ:
৮ লাখ টাকার ‘খটক’ মাছ বিক্রি, পরে প্রশাসনের অভিযানে মাটিচাপা মুসলিম বিদ্বে/ষী স্লোগানে ক্ষুব্ধ ইয়ামাল—“আমি মুসলিম, আলহামদুলিল্লাহ” তাসনিম নিউজের দাবি ইরানের বিরুদ্ধে হারার পথে ইসরায়েল-যুক্তরাষ্ট্র এপ্রিলে তেলের কোনো সংকট হবে না: জ্বালানি বিভাগ সংখ্যাগরিষ্ঠের ভণ্ডামি, যেখানে সত্য ও ছদ্মবেশ মিলেমিশে একাকার: হাসনাত আব্দুল্লাহ মার্কিন জনগণের উদ্দেশে ইরানের প্রেসিডেন্টের খোলা চিঠি ইরানের ওপর “অত্যন্ত কঠোর” হা/মলা চালিয়ে দ্রুত যুদ্ধ শেষ করা হবে: ট্রাম্প কাটছে জ্বালানি সংকটের মেঘ, আসছে বড় চালান আমিরাতের প্রেসিডেন্টের কাছে প্রধানমন্ত্রী তারেক রহমানের বার্তা ইরানের বিরুদ্ধে সরাসরি যুদ্ধে যোগ দিতে চায় আমিরাত!

৮ লাখ টাকার ‘খটক’ মাছ বিক্রি, পরে প্রশাসনের অভিযানে মাটিচাপা

Reporter Name
  • Update Time : Thursday, April 2, 2026
  • 2 Time View

পিরোজপুরের মঠবাড়িয়ায় বিশাল আকৃতির একটি ‘খটক’ মাছ (স্থানীয়ভাবে করাতি হাঙর নামে পরিচিত) নিয়ে চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে। প্রায় ২০ মণ ওজনের এই মাছটি প্রথমে কেজি প্রতি ২ হাজার টাকা দরে বিক্রি হলেও পরে এটি খাবার অনুপযোগী ঘোষণার পর পুলিশের অভিযানে মাটিচাপা দেওয়া হয়েছে।

‎জানা যায়, মঙ্গলবার ভোরে কাঁঠালিয়া উপজেলার আমুয়া মৎস্য বন্দরে জেলেদের জালে ধরা পড়ে বিশাল আকৃতির এই মাছটি। পরে নিলামের মাধ্যমে পিরোজপুরের মঠবাড়িয়া পৌরসভার মাছ বাজারের আড়তের ইজারাদার মো. মোস্তফা কামাল ও মো. হোসেন শরীফ যৌথভাবে প্রায় ৫ লাখ টাকায় মাছটি ক্রয় করেন।

‎বুধবার সকাল ১০টার দিকে মঠবাড়িয়া মাছ বাজারে মাছটি খণ্ড খণ্ড করে কেটে প্রতি কেজি ২ হাজার টাকা দরে বিক্রি শুরু করা হয়। বিরল ও বিশাল আকৃতির মাছটি দেখতে বাজারে ভিড় করেন শত শত মানুষ।
‎তবে পরে মাছটি মানবদেহের জন্য ঝুঁকিপূর্ণ ও খাবার অনুপযোগী বলে জানা গেলে স্থানীয় প্রশাসন ও পুলিশের পক্ষ থেকে অভিযান পরিচালনা করা হয়। এ সময় ব্যবসায়ীরা মাছ ফেলে পালিয়ে যান বলে জানা গেছে।

পরবর্তীতে জনস্বাস্থ্যে বিষয়টি বিবেচনায় নিয়ে প্রশাসনের তত্ত্বাবধানে মাছটির অবশিষ্ট অংশে জীবাণুনাশক (হারপিক) প্রয়োগ করে বুধবার বিকেলে মাছটিকে মাটি চাপা দেওয়া হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © dainikkhobor.com
Theme Dwonload From ThemesBazar.Com