August 26, 2026, 4:43 am

৯৯৯ সেবায় বিলম্বের ব্যাখ্যা চেয়ে হাইকোর্টের রুল

Reporter Name
  • Update Time : Wednesday, August 26, 2026
  • 3 Time View

জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর কার্যক্রমে ধীরগতি, বারবার কল স্থানান্তর এবং তাৎক্ষণিক পুলিশি সেবা প্রদানে ব্যর্থতার অভিযোগের বিষয়ে ব্যাখ্যা চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। মঙ্গলবার বিচারপতি মো. হাবিবুল গনি ও বিচারপতি সৈয়দ মোহাম্মদ তাজরুল হোসেনের বেঞ্চ এক রিট আবেদনের শুনানির পর এ আদেশ প্রদান করেন।

আদালত আগামী দুই সপ্তাহের মধ্যে স্বরাষ্ট্র সচিব, পুলিশ মহাপরিদর্শক (আইজিপি), ৯৯৯-এর সংশ্লিষ্ট কর্মকর্তা এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিবকে এই রুলের জবাব দিতে নির্দেশ দিয়েছেন। সুপ্রিম কোর্টের আইনজীবী সায়কা কবির জিতি জনস্বার্থে এই রিট আবেদনটি দায়ের করেছিলেন।

রিটকারী আইনজীবীর অভিযোগ, ৯৯৯ সেবায় কার্যকর জিপিএস লোকেশন ট্র্যাকিং ও কলার শনাক্তকরণের অভাব এবং সময়মতো পুলিশি সহায়তা পৌঁছাতে ব্যর্থ হওয়ায় সাধারণ মানুষের সাংবিধানিক অধিকার ক্ষুণ্ন হচ্ছে। এই অকার্যকর ব্যবস্থাপনা কেন অসাংবিধানিক ঘোষণা করা হবে না, রুলে তা জানতে চাওয়া হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © dainikkhobor.com
Theme Dwonload From ThemesBazar.Com