July 1, 2026, 7:52 pm
সর্বশেষ সংবাদ:
এবার ঢাকা থেকে সারা দেশের এইচএসসি পরীক্ষা মনিটরিং করা যাবে পরবর্তী সেনাপ্রধান কে? আলোচনায় চার লেফটেন্যান্ট জেনারেল সর্বোচ্চ নেতা মোজতবা খামেনিকে হত্যার হুমকি, ‘পোষ্যদের’ শিক্ষা দেওয়ার হুঁশিয়ারি ইরানের ধর্মের নামে সন্ত্রাসবাদ বাংলাদেশ সমর্থন করে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী আমরা বলেছি সরকারি সুবিধা না নেওয়ার চেষ্টা করবো, তবে কেউ নিলে অপরাধ নয়:জামায়াত আমির রেজাল্ট খারাপ করলে শিক্ষার্থীরা পরীক্ষার খাতাও চেক করতে পারবে: শিক্ষামন্ত্রী শুভেন্দু অধিকারীর কাছে ৫০০ কেজি আম উপহার পাঠালো বাংলাদেশ জামায়াতের ছায়া বাজেট আর পাস হওয়া বাজেট কাছাকাছিই: শফিকুর রহমান ভাঙন আতঙ্কে নির্ঘুম রাত কাটছে নদীপারের মানুষের ছাত্রদলের ১৭ বছরের আন্দোলনের সর্বোচ্চ বহিঃপ্রকাশ ঘটেছে জুলাই অভ্যুত্থানে: রিজভী

তুরাগে মোস্তফা জামানের উঠান বৈঠকে জনতার ঢল

Reporter Name
  • Update Time : Monday, November 3, 2025
  • 114 Time View
140

ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব মোস্তফা জামান বলেছেন, জনগণের শক্তিই আমাদের সবচেয়ে বড় ভরসা। এই দেশকে গণতন্ত্রের পথে ফেরাতে হলে মানুষকেই ঐক্যবদ্ধ হতে হবে।

সোমবার (০৩ নভেম্বর) সন্ধ্যায় রাজধানীর তুরাগ থানার রানাভোলা এলাকায় এলাকাবাসীর সঙ্গে এক উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

উঠান বৈঠকটি আয়োজন করে ৫৩নং ওয়ার্ড বিএনপির রানাভোলা ইউনিট কমিটি। এতে দল ও অঙ্গ সংগঠনের স্থানীয় নেতা-কর্মীসহ জনতার ঢল নামে।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোস্তাফিজুর রহমান সেগুন, তুরাগ থানা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক হারুন অর রশিদ খোকা এবং সিনিয়র যুগ্ম আহ্বায়ক জহিরুল ইসলাম।

মোস্তফা জামান তার বক্তব্যে আরও বলেন, পতিত স্বৈরাচার আওয়ামী লীগ সরকার জনগণের ভোটের অধিকার কেড়ে নিয়েছিল। তাই তারা আজ দেশ থেকে বিতাড়িত হয়েছে। যে দল বা গোষ্ঠী জনগণের ভোটের অধিকার কেড়ে নিতে চায়, তারাই দেশ থেকে বিতাড়িত হয়। তার নজির আপনারা দেখেছেন। বিএনপি জনগণের দল। আমরা জনগণের পাশে থাকতে চাই, তাদের কষ্টের কথা শুনতে চাই এবং তাদের আশা-আকাঙ্ক্ষার বাংলাদেশ গড়তে চাই।

তিনি বলেন, সামনে যে জাতীয় নির্বাচন আসছে, সেটি হবে গণতন্ত্র পুনরুদ্ধারের লড়াই। বিএনপিকে বিজয়ী করতে হলে তৃণমূল থেকে শুরু করে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

বৈঠকে সাধারণ মানুষ দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, বেকারত্ব, বিদ্যুৎ ও পানি সমস্যাসহ স্থানীয় অবকাঠামোগত সংকটসহ নানা সমস্যার কথা তুলে ধরেন। তাদের এসব সমস্যার কথা মোস্তফা জামান মনোযোগ সহকারে শোনেন এবং যথাসম্ভব সমাধানের ব্যাপারে আশ্বাস দেন।

তিনি বলেন, এই দেশ আমাদের সবার। আমরা যদি জনগণের পাশে থাকি, তাহলে অন্যায় ও অবিচারের অবসান হবেই।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © dainikkhobor.com
Theme Dwonload From ThemesBazar.Com