July 1, 2026, 6:54 pm
সর্বশেষ সংবাদ:
সর্বোচ্চ নেতা মোজতবা খামেনিকে হত্যার হুমকি, ‘পোষ্যদের’ শিক্ষা দেওয়ার হুঁশিয়ারি ইরানের ধর্মের নামে সন্ত্রাসবাদ বাংলাদেশ সমর্থন করে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী আমরা বলেছি সরকারি সুবিধা না নেওয়ার চেষ্টা করবো, তবে কেউ নিলে অপরাধ নয়:জামায়াত আমির রেজাল্ট খারাপ করলে শিক্ষার্থীরা পরীক্ষার খাতাও চেক করতে পারবে: শিক্ষামন্ত্রী শুভেন্দু অধিকারীর কাছে ৫০০ কেজি আম উপহার পাঠালো বাংলাদেশ জামায়াতের ছায়া বাজেট আর পাস হওয়া বাজেট কাছাকাছিই: শফিকুর রহমান ভাঙন আতঙ্কে নির্ঘুম রাত কাটছে নদীপারের মানুষের ছাত্রদলের ১৭ বছরের আন্দোলনের সর্বোচ্চ বহিঃপ্রকাশ ঘটেছে জুলাই অভ্যুত্থানে: রিজভী বাজেট পরবর্তী নৈশভোজ বাতিল করলেন প্রধানমন্ত্রী, সাশ্রয় ৫০ লাখ টাকা স্বাধীনতার বিরোধিতার দায়ে বিএনপির ক্ষমা চাওয়া উচিত: গোলাম পরওয়ার

নৌপরিবহন মন্ত্রণালয়ে নতুন সচিব ড. নূরুন্নাহার

Reporter Name
  • Update Time : Monday, November 3, 2025
  • 130 Time View
157

নৌপরিবহন মন্ত্রণালয়ে নতুন সচিব হিসেবে নিয়োগ পেয়েছেন জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের অতিরিক্ত সচিব ড. নূরুন্নাহার চৌধুরী। তিনি বিসিএস প্রশাসন ক্যাডারের ১৭তম ব্যাচের কর্মকর্তা।

সোমবার (৩ নভেম্বর) দুপুরে নৌ পরিবহন মন্ত্রণালয়ে যোগদান করেন তিনি।

এর আগে তিনি কৃষি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব, বাংলাদেশ সিভিল সার্ভিস প্রশাসন একাডেমির এমডিএস, জাতীয় স্থানীয় সরকার ইনস্টিটিউটের পরিচালক, প্রতিরক্ষা মন্ত্রণালয়ের উপসচিব, জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব হিসেবে দায়িত্ব পালন করেন। এ ছাড়াও তিনি নৌপরিবহন মন্ত্রণালয়ের আওতাধীন বাংলাদেশ স্থল বন্দর কর্তৃপক্ষ এবং দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের উপপরিচালক হিসেবে কর্মরত ছিলেন তিনি।

এ ছাড়া তিনি প্রাথমিক ও শিক্ষা মন্ত্রণালয়ের সহকারী সচিব এবং প্রাথমিক শিক্ষা বৃত্তি প্রকল্পের সহকারী পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছেন।

ড. নুরুন্নাহার চৌধুরী চাকরিজীবনের শুরুতে কক্সবাজার, পাবনা ও ফেনী জেলা প্রশাসনের সহকারী কমিশনার হিসেবে মাঠ প্রশাসনে দায়িত্ব পালন করেন। শিক্ষাজীবনে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগ থেকে স্নাতক ও স্নাতকোত্তর সম্পন্ন করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © dainikkhobor.com
Theme Dwonload From ThemesBazar.Com