November 23, 2026, 7:30 am
সর্বশেষ সংবাদ:
এআইয়ের যুগে গুরুত্বপূর্ণ দক্ষতা হলো সঠিক প্রশ্ন করতে পারা—সোহেল রহমান, কম্পিউটারবিজ্ঞানী, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম বন্দর: অভিযোগ খতিয়ে না দেখেই পদোন্নতির পর পদোন্নতি সংসদীয় কমিটি: ২১ জেলা মাদক পাচারের রুট ইয়াবা-আইস আসে তিন পথে সরকারের অর্থ ব্যবস্থাপনা: আয়-ব্যয়ে ভারসাম্য আনতে আট দফা সংস্কার উদ্যোগ ডিসেম্বর নিয়ে ফেসবুক পোস্ট, প্রাথমিক শিক্ষকের বিরুদ্ধে তদন্তের নির্দেশ ব্যাংক কোম্পানি আইনের চূড়ান্ত খসড়া: ব্যাংক পর্ষদে পরিবার-রাজনীতির লাগাম নতুন ফসল ঘরে তোলার আনন্দে বকশীগঞ্জে গারোদের ওয়ানগালা জীবাশ্ম জ্বালানি নিয়ে একমত হতে না পেরে ভেস্তে গেল কপ৩১ জলবায়ু সম্মেলন ইরানের বিরুদ্ধে নতুন করে যুদ্ধের পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র-ইসরাইল ১৮ দিনে ৩১৭ কারখানায় উৎপাদন ক্ষতি প্রায় ৪৩ কোটি ডলার: বিজিএমইএ

গাজীপুরে ৩৭টি ঘোড়া ও মাংস উদ্ধার

Reporter Name
  • Update Time : Tuesday, November 4, 2025
  • 192 Time View

গাজীপুর সিটি করপোরেশনের হায়দ্রাবাদ এলাকা থেকে ৩৭টি ঘোড়া ও মাংস উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (৪ নভেম্বর) দিবাগত রাতে অভিযান চালিয়ে ঘোড়া ও মাংসগুলো উদ্ধার করে জেলা প্রশাসন ও প্রাণিসম্পদ অধিদফতর।

জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-১ এর সহায়তায় এই অভিযান চালানো হয়। এ সময় উপস্থিতি টের পেয়ে চক্রের সদস্যরা পালিয়ে যায়। ফলে ঘটনাস্থল থেকে কাউকে আটক করা সম্ভব হয়নি।

অভিযান শেষে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ইশতিয়াক আহমেদ জানান, জবাই করে মাংস বিক্রির উদ্দেশ্যেই ঘোড়াগুলো এখানে আনা হয়েছিল। উদ্ধারকৃত ঘোড়া এবং জব্দকৃত ঘোড়ার মাংসগুলো স্থানীয় একজনের জিম্মায় রাখা হচ্ছে। আগামীকাল বুধবার (৫ নভেম্বর) সকালে প্রাণীসম্পদ অধিদফতরের কাছে হস্তান্তর করা হবে।

গাজীপুর সদর উপজেলা ভেটেনারি হাসপাতালের ভেটেনারি সার্জন হারুন রোমান জানান, ঘোড়াগুলোর অধিকাংশই রোগে আক্রান্ত। এই মাংসর মধ্যে টক্সিন রয়েছে। যা মানবদেহের জন্য ক্ষতিকর।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © dainikkhobor.com
Theme Dwonload From ThemesBazar.Com