July 1, 2026, 3:16 pm
সর্বশেষ সংবাদ:
ভাঙন আতঙ্কে নির্ঘুম রাত কাটছে নদীপারের মানুষের ছাত্রদলের ১৭ বছরের আন্দোলনের সর্বোচ্চ বহিঃপ্রকাশ ঘটেছে জুলাই অভ্যুত্থানে: রিজভী বাজেট পরবর্তী নৈশভোজ বাতিল করলেন প্রধানমন্ত্রী, সাশ্রয় ৫০ লাখ টাকা স্বাধীনতার বিরোধিতার দায়ে বিএনপির ক্ষমা চাওয়া উচিত: গোলাম পরওয়ার বিসিবির বর্তমান কমিটিতে ক্রিকেট গতিশীল হবে: ক্রীড়া প্রতিমন্ত্রী ই-লার্নিং অ্যান্ড আর্নিং লিমিটেডের প্রশিক্ষণার্থীদের সনদপত্র বিতরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত আগামী ৫ দিন আবহাওয়া কেমন থাকবে, জানাল অধিদপ্তর বাজেট বাস্তবায়নে সবচেয়ে বড় বাধা হবে ব্যাংকিং খাত: জামায়াত এমপি জাতীয় সংসদে আইনজীবীর পোশাকে রুমিন ফারহানা, সংসদে আলোচনা মুক্তিযুদ্ধ থেকে জুলাই অভ্যুত্থানকে আলাদা করার সুযোগ নেই: আখতার হোসেন

সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন জামায়াতের আমির

Reporter Name
  • Update Time : Wednesday, November 5, 2025
  • 98 Time View
118

গণসংযোগকালে চট্টগ্রাম-৮ আসনে বিএনপির মনোনীত প্রার্থী ও মহানগর বিএনপি আহ্বায়ক এরশাদ উল্লাহসহ তিনজনকে গুলির ঘটনায় সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন জামায়াতের আমির ডা. শফিকুর রহমান।

বুধবার (৫ নভেম্বর) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে পোস্ট করে এই আহ্বান জানান তিনি।

ঘটনার নিন্দা জানিয়ে জামায়েত আমির পোস্টে লিখেন, ‘আজ চট্টগ্রামে রাজনৈতিক দলের এক নেতা, যিনি আগামী নির্বাচনে প্রার্থী, তার সহকর্মীদের ওপর সন্ত্রাসীরা হামলা চালিয়ে একজনকে খুন করেছে এবং প্রার্থীসহ আরও কয়েকজনকে আহত করেছে। এ ঘটনাটি একান্তই নিন্দনীয়।’

ঘটনার সুষ্ঠু তদন্ত করে প্রকৃত দোষীদের আইনের আওতায় এনে শাস্তি দেয়া একান্ত প্রয়োজন বলেও উল্লেখ করেন ডা. শফিকুর রহমান।

তিনি আরও লিখেন, ‘অতীতের মতো এ ধরনের দুঃখজনক ঘটনা নিয়ে কেউ যেন ফাউল গেম খেলতে না পারে, সে বিষয়ে সতর্ক দৃষ্টি রাখা জরুরি। কারণ ফাউল গেমের সুযোগ নিয়ে সন্ত্রাসী ও খুনিরা আরও বেপরোয়া হয়ে ওঠে, যা কারো জন্যই কল্যাণকর নয়।’

এদিন বিকেল সোয়া ৫টার দিকে চট্টগ্রাম পাঁচলাইশের হামজারবাগ এলাকায় গণসযোগ করছিলেন বিএনপি মনোনীত প্রার্থী এরশাদ উল্লাহ। এসময় দুর্বৃত্তের গুলিতে এরশাসহ তিনজন গুলিবিদ্ধ হন।

হামলার একটি ভিডিও ফুটেজে দেখা যায়, পাঁচলাইশের হামজার বাগ এলাকার একটি দোকানে নেতাকর্মীদের নিয়ে প্রচারণা চালাতে যান এরশাদ উল্লাহ। এ সময় তার আশাপাশে অনেক নেতাকর্মী ভিড় করে ছিলেন। তবে দোকান থেকে বের হওয়ার সময় খুব কাছ থেকে গুলি করা হয়।

ভিডিওতে পরপর সাত রাউন্ড গুলি চালানোর শব্দ পাওয়া যায়। এ সময় নেতাকর্মীরা ভয়ে দৌড়ে সরে যান। পরে এরশাদ উল্লাহকে পড়ে থাকতে দেখা যায়।

চট্টগ্রাম মেট্রোপলিটন (উত্তর) পুলিশের উপ-কমিশনার (ডিসি) আমিরুল ইসলাম বলেন, ‘বিকেলে নির্বাচনী প্রচারণার সময় গোলাগুলি শুরু হয়। এসময় এরশাদ উল্লাহসহ তিনজন গুলিবিদ্ধ হন। এরশাদ উল্লাহর বুকে গুলি লেগে পাশ দিয়ে বেরিয়ে গেছে।’

তিনি আরও বলেন, ‘তার চিকিৎসা চলছে এবং তিনি আশঙ্কামুক্ত। তবে গুলিবিদ্ধদের মধ্যে একজন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। আমরা ঘটনার তদন্ত করছি।’

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © dainikkhobor.com
Theme Dwonload From ThemesBazar.Com