November 16, 2026, 1:25 pm
সর্বশেষ সংবাদ:
‘আমি উচ্চাভিলাষী, জয়ের জন্য খেলি’—ওয়াদিফার স্বপ্ন প্রথম নারী গ্র্যান্ডমাস্টার হওয়া ভারত থেকে আনা ১৮ রেলকোচ ট্রাফিক বিভাগে হস্তান্তর, যুক্ত হবে ঢাকা-পাবনা রুটে অভ্যন্তরীণ নিরাপত্তাকাঠামো ঢেলে সাজানোর উদ্যোগ নিয়েছে সরকার একই দিনে তিন বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা, বিপাকে ভর্তি–ইচ্ছুকেরা মধ্যপ্রাচ্যে অস্থিরতা সত্ত্বেও বিশ্ববাজারে কমল তেলের দাম নতুন দুই থানা ও দুই পৌরসভা গঠনের অনুমোদন গোপালগঞ্জের নতুন ডিসি সরফরাজ চিফ হুইপের নেতৃত্বে যুক্তরাজ্য সফরে সংসদীয় প্রতিনিধিদল শীত আসার আগেই খুব অস্বাস্থ্যকর ঢাকার বাতাস বিনা খরচে ইউরোপে স্নাতকোত্তরের সুযোগ

নিউ ইয়র্কের গভর্নর পদে লড়ছেন এলিস স্টেফানিক

Reporter Name
  • Update Time : Friday, November 7, 2025
  • 830 Time View

সূত্র জানায়, শুক্রবারের শুরুতে ভিডিও বার্তার মাধ্যমে তার গভর্নর দৌড়ে অংশ নেওয়ার ঘোষণা দেওয়া হবে। ইতিমধ্যে স্টেফানিক তার মিত্রদের এ সংক্রান্ত পরিকল্পনার কথা জানিয়েছেন।

নিউ ইয়র্কের গভর্নর পদে লড়তে যাচ্ছেন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের অন্যতম মিত্র ও রিপাবলিকান প্রতিনিধি এলিস স্টেফানিক।

চারজন ব্যক্তির বরাত দিয়ে আইউইটনেস নিউজ জানায়, আগামী বছর নিউ ইয়র্কের গভর্নর ক্যাথি হোকুলের বিপক্ষে লড়াইয়ে নামবেন স্টেফানিক।

সূত্র জানায়, শুক্রবারের শুরুতে ভিডিও বার্তার মাধ্যমে তার গভর্নর দৌড়ে অংশ নেওয়ার ঘোষণা দেওয়া হবে। ইতিমধ্যে স্টেফানিক তার মিত্রদের এ সংক্রান্ত পরিকল্পনার কথা জানিয়েছেন।

বেশ কিছুদিন ধরে হোকুলের বিরুদ্ধে তীব্র সমালোচনা করতে দেখে গেছে স্টেফানিককে।

নিউ ইয়র্ক সিটির নতুন মেয়র জোরান মামদানির বিপক্ষেও বিভিন্ন সময় সরব হয়েছেন তিনি।

ট্রাম্পের বিশ্বস্ত ও প্রিয়ভাজন এ নারী গত বছর প্রেসিডেন্টের সুপারিশে জাতিসংঘে স্বল্পকালীন রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করেন।

ট্রাম্প প্রশাসনের প্রথম মেয়াদে ‘মেক অ্যামেরিকা গ্রেট এগেইন’ মুভমেন্টে আলোচিত মুখ হয়ে ওঠেছিলেন স্টেফানিক।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © dainikkhobor.com
Theme Dwonload From ThemesBazar.Com