August 18, 2026, 6:53 am
সর্বশেষ সংবাদ:
প্রবাসীদের নথি সত্যায়নে অভিন্ন নির্দেশনা জারির বিষয়ে হাইকোর্টের রুল বাংলাদেশকে উচ্চশিক্ষার হাব করতে কাজ করছে ইউজিসি মার্জিন ঋণে নতুন নিয়ম, ৫০ শতাংশ ইক্যুইটি বাধ্যতামূলক বন্যার ধাক্কা সামলে বোরো সংগ্রহে স্বস্তি ঋণের জন্য চাপ-মারধরের মামলায় সালমান এফ রহমানকে গ্রেফতার দেখালেন আদালত চট্টগ্রামে ২৬ আগস্ট জশনে জুলুস, নেতৃত্ব দেবেন আল্লামা সাবির শাহ হাটহাজারীতে যুবককে গুলি করে পালালো দুর্বৃত্তরা বিএনপি সরকারের ৬ মাসের মূল্যায়ন নিয়ে জামায়াতের সংবাদ সম্মেলন আজ পদোন্নতির জন্য চিকিৎসকদের এইচআরআইএস প্রোফাইল হালনাগাদের নির্দেশ জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজে ক্যারিয়ার সেন্টার চালুর নির্দেশ

সেনাপ্রধানকে জড়িয়ে অপপ্রচার চালানো হচ্ছে, দেশবাসীকে সতর্ক থাকার আহ্বান সেনাবাহিনীর

Reporter Name
  • Update Time : Friday, November 7, 2025
  • 119 Time View
139

বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামানকে ঘিরে নির্বাচন বিষয়ক নানারকম মিথ্যাভিত্তিহীন প্রচারণা চালানো হচ্ছে বলে জানিয়েছে বাংলাদেশ সেনাবাহিনীভুয়ামিথ্যা প্রচারণা থেকে দেশবাসীকে সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছেশুক্রবার বিকালে বাংলাদেশ সেনাবাহিনীর ভেরিফায়েড ফেসবুক পেজে দেয়া এক স্ট্যাটাসের মাধ্যমে দেশবাসীর প্রতি এমনটাই আহ্বান জানানো হয়।

সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করা ওই বার্তায় বেশ কিছু মিথ্যা তথ্য ছড়ানো স্ক্রিনশটের ছবি যুক্ত করে বিভ্রান্তিকর অপপ্রচার প্রসঙ্গে সেনাবাহিনীর পক্ষ থেকে লেখা হয়েছে, ‘ইদানীং পরিলক্ষিত হচ্ছে, সামাজিক যোগাযোগমাধ্যমে বাংলাদেশ সেনাবাহিনী প্রধানকে জড়িয়ে নির্বাচন পরিচালনা সংক্রান্ত বিভিন্ন অপপ্রচার চালানো হচ্ছে। জনসাধারণকে মিথ্যা ও ভিত্তিহীন প্রচারণা থেকে সতর্ক থাকতে বিনীতভাবে অনুরোধ জানানো যাচ্ছে।’

উল্লেখ্য, গত বুধবার দুপুরে ঢাকা সেনানিবাসের অফিসার্স মেস ‘এ’-তে সেনাসদর দপ্তরের পক্ষ থেকে আয়োজিত এক সংবাদ সম্মেলনে জেনারেল অফিসার কমান্ডিং, সদর দপ্তর আর্মি ট্রেনিং অ্যান্ড ডকট্রিন কমান্ড (জিওসি আর্টডক) লেফটেন্যান্ট জেনারেল মো. মাইনুর রহমান বলেছিলেন, আমরা লক্ষ্য করছি কিছু স্বার্থান্বেষী মহল সেনাবাহিনীকে বিশেষ করে সেনাবাহিনীর নেতৃত্বকে প্রশ্নবিদ্ধ করার জন্য মিথ্যা-বানোয়াট ও উদ্দেশ্যপ্রণোদিতভাবে অপপ্রচার চালাচ্ছে। তাই আমি দেশবাসীকে নিশ্চিত করতে চাইসেনাবাহিনীর প্রতিটি সদস্য, সেনাবাহিনী প্রধান এবং সেনাবাহিনীর সিনিয়র লিডারশিপের প্রতি শতভাগ আনুগত্যবিশ্বস্ততা রয়েছেআগের যেকোনো সময়ের তুলনায় এখন আমাদের সেনাবাহিনীর সদস্যরা আরও বেশি ঐক্যবদ্ধআমাদের ভ্রাতৃত্ববোধ আরও বেশিতাই সকলের প্রতি অনুরোধ থাকবেসামাজিক যোগাযোগমাধ্যমের এসব অপপ্রচারকে পেছনে ফেলে চলুন ঐক্যবদ্ধভাবে আমরা সামনের দিকে এগিয়ে যাই

তিনি আরও বলেন, যেই দায়িত্ব সেনাবাহিনীকে দেয়া হয়েছে ও ভবিষ্যতে যেই দায়িত্ব দেয়া হবে সেনাবাহিনী তা যথাযথভাবে পালন করবে, চিরদিন করেছে এবং ভবিষ্যতেও করবে। আমাদের নিজস্ব ওয়েবসাইট আছে, আমরা কি কি করি তা সেখানে উল্লেখ থাকে। আসলে মিথ্যাকে বিতাড়িত করার জন্য সত্যই যথেষ্ট। তাই আমরা সত্য দিয়ে ও আমাদের কাজের মাধ্যমেই সেগুলো প্রমাণ করতে চাই।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © dainikkhobor.com
Theme Dwonload From ThemesBazar.Com