August 18, 2026, 6:27 am
সর্বশেষ সংবাদ:
মার্জিন ঋণে নতুন নিয়ম, ৫০ শতাংশ ইক্যুইটি বাধ্যতামূলক বন্যার ধাক্কা সামলে বোরো সংগ্রহে স্বস্তি ঋণের জন্য চাপ-মারধরের মামলায় সালমান এফ রহমানকে গ্রেফতার দেখালেন আদালত চট্টগ্রামে ২৬ আগস্ট জশনে জুলুস, নেতৃত্ব দেবেন আল্লামা সাবির শাহ হাটহাজারীতে যুবককে গুলি করে পালালো দুর্বৃত্তরা বিএনপি সরকারের ৬ মাসের মূল্যায়ন নিয়ে জামায়াতের সংবাদ সম্মেলন আজ পদোন্নতির জন্য চিকিৎসকদের এইচআরআইএস প্রোফাইল হালনাগাদের নির্দেশ জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজে ক্যারিয়ার সেন্টার চালুর নির্দেশ ডেমরায় বোমাসহ গ্রেফতার দুজন রিমান্ডে বেনজীরের বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণ পেছালো, পরবর্তী তারিখ ১০ সেপ্টেম্বর

রাশিয়ায় ১৯ দিন ধরে নিখোঁজ ভারতীয় ছাত্রের মরদেহ বাঁধে

Reporter Name
  • Update Time : Saturday, November 8, 2025
  • 210 Time View
263

মর্মান্তিক পরিণতির শিকার হওয়া অজিত সিং চৌধুরী ভারতের রাজস্থান রাজ্যের আলওয়ারের লক্ষ্মণগড়ের কাফনওয়াড়া গ্রামের বাসিন্দা। তিনি ২০২৩ সালে এমবিবিএস কোর্সে বাশকির স্টেইট মেডিক্যাল ইউনিভার্সিটিতে ভর্তি হন।

রাশিয়ার উফা শহর থেকে ১৯ দিন ধরে নিখোঁজ ভারতীয় এক ছাত্রের হদিস পাওয়া গেছে।

একটি বাঁধ থেকে বৃহস্পতিবার ২২ বছর বয়সী শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে এনডিটিভি।

ভারতভিত্তিক সংবাদমাধ্যমটির প্রতিবেদনে বলা হয়, মর্মান্তিক পরিণতির শিকার হওয়া অজিত সিং চৌধুরী ভারতের রাজস্থান রাজ্যের আলওয়ারের লক্ষ্মণগড়ের কাফনওয়াড়া গ্রামের বাসিন্দা। তিনি ২০২৩ সালে এমবিবিএস কোর্সে বাশকির স্টেইট মেডিক্যাল ইউনিভার্সিটিতে ভর্তি হন।

গত ১৯ অক্টোবর উফা থেকে নিখোঁজ হন ওই শিক্ষার্থী।

একাধিক সূত্র জানায়, ঘটনার দিন বেলা ১১টার দিকে দুধ কেনার কথা বলে বাইরে গিয়ে আর ফিরে আসেননি তিনি।

আলওয়ার সারাস ডেইরি চেয়ারম্যান নিতিন সাংওয়ান জানান, নদী সংলগ্ন বাঁধে অজিতের মরদেহ পাওয়া যায়।

একাধিক সূত্র জানায়, এ বিষয়ে রাশিয়ায় অবস্থিত ভারতীয় দূতাবাসের তাৎক্ষণিক কোনো বিবৃতি পাওয়া যায়নি, তবে তরুণের মৃত্যুর বিষয়ে তার পরিবারকে বৃহস্পতিবার অবহিত করেছে দূতাবাস।

সাবেক কেন্দ্রীয় মন্ত্রী জিতেন্দ্র সিং আলওয়ার জানান, ১৯ দিন আগে নদীতীরের কাছে অজিতের জামাকাপড়, মোবাইল ফোন ও জুতা পাওয়া যায়। রহস্যজনক পরিস্থিতিতে তার সঙ্গে অপ্রত্যাশিত কিছু ঘটেছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © dainikkhobor.com
Theme Dwonload From ThemesBazar.Com