October 24, 2026, 11:36 pm
সর্বশেষ সংবাদ:
জুলাইয়ের গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা এখনো বাস্তবায়িত হয়নি: দিলারা চৌধুরী বহুপাক্ষিকতা ও জাতিসংঘ সংস্কারে বাংলাদেশের অঙ্গীকার পুনর্ব্যক্ত করলেন হুমায়ুন এইচএসসির ফল প্রকাশ ২৯ অক্টোবর কক্সবাজারে অপ্রাপ্তবয়স্কদের হোটেল ভাড়া দিলেই ব্যবস্থা, বললেন নারী সংসদ সদস্য পর্যটনশিল্পের উন্নয়নে ওয়ান স্টপ সার্ভিস সেন্টার চান ব্যবসায়ীরা তত্ত্বাবধায়ক সরকারের রূপরেখা নিয়ে নতুন ‘আইডিয়া’ সংবিধান সংশোধন কমিটিতে নারীর বিরুদ্ধে অপরাধে অভিযুক্ত জনপ্রতিনিধির সংখ্যায় শীর্ষে পশ্চিমবঙ্গ সাফিয়া সাথীর সফল ফ্যাশন ডিজাইনার ও উদ্যোক্তা হয়ে ওঠার গল্প | লিগ্যাসি উইথ এমআরএইচ | পর্ব–১১ মামলা হলে আমাকেই যেন প্রধান আসামি করা হয়: রুমিন ফারহানা সিডনিতে কাল চালু হচ্ছে নতুন দ্বিতীয় আন্তর্জাতিক বিমানবন্দর

দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা ব্যবস্থা জোরদারের নির্দেশ

Reporter Name
  • Update Time : Wednesday, November 12, 2025
  • 218 Time View

দেশের সকল বিমানবন্দরে নিরাপত্তা ব্যবস্থা জোরদারের একগুচ্ছ নির্দেশনা দিয়েছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)। মঙ্গলবার (১১ নভেম্বর) বিমানবন্দরগুলোর নির্বাহী পরিচালক, পরিচালক ও ব্যবস্থাপকে এই নির্দেশনা পাঠানো হয়।

চিঠিতে বলা হয়, বিমানবন্দরের জনসাধারণের প্রবেশ কঠোরভাবে নিয়ন্ত্রণ করতে হবে। পাশাপাশি নিরাপত্তা দায়িত্বে থাকা কর্মকর্তা-কর্মচারীদের সর্বোচ্চ উপস্থিতি রাখতে হবে। এছাড়া, বিমানবন্দরের প্রবেশ-প্রস্থান পথে র‍্যানডম নিরাপত্তা তল্লাশি এবং যাত্রী, ক্যাবিন ব্যাগেজ, কার্গো ও যানবাহনের তল্লাশী করতে হবে।

নির্দেশনাগুলোর মধ্যে রয়েছে, কেপিআই নিরাপত্তা নীতিমালা যথাযথভাবে বাস্তবায়ন করতে হবে। বিমানবন্দরের অভ্যন্তরে স্পর্শকাতর এলাকা ও সীমানা প্রাচীর এলাকায় নিয়মিত ও ঘন ঘন নিরাপত্তা টহল পরিচালনা করতে হবে। নিরাপত্তা সরঞ্জামাদি (যেমন- স্ক্যানার, ইডিএস, ইটিডি, মেটাল ডিটেক্টর, সিসিটিভি প্রতিদিন পরীক্ষা করে কার্যকারিতা নিশ্চিত করতে হবে। দায়িত্ব পালনের পূর্বে নিরাপত্তা কর্মকর্তা-কর্মচারীদের নিয়মিত ব্রিফিং প্রদান করে সবসময় সতর্ক অবস্থায় রাখতে হবে।

এছাড়া, কোনো সন্দেহজনক ব্যক্তি, বন্ধু বা কার্যকলাপ শনাক্ত হলে তাৎক্ষণিকভাবে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাতে হবে। সিসিটিভি মনিটরিং সেল ২৪ ঘণ্টা সক্রিয় রাখতে হবে এবং সন্দেহজনক কার্যকলাপ পর্যবেক্ষণ করে তাৎক্ষণিক ব্যবস্থা নিতে হবে। গ্যাস লাইন, বৈদ্যুতিক লাইন ও সংশ্লিষ্ট স্থাপনাসমূহ পরিদর্শন করে অগ্নি সুরক্ষা নিশ্চিত করতে হবে। বিমানবন্দরের অগ্নি সুরক্ষা ব্যবস্থার প্রস্তুতি ও সতর্কতা চব্বিশ ঘণ্টা সক্রিয় রাখতে হবে।\

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © dainikkhobor.com
Theme Dwonload From ThemesBazar.Com