October 25, 2026, 3:48 pm
সর্বশেষ সংবাদ:
সিঙ্গাপুর ও কাতার থেকে ছয় জাহাজ এলএনজি কেনা হচ্ছে সংবিধান সংশোধন করবেন, আদালত সেটিকে হোয়াইটওয়াশ করে দেবে, তাতে আমরা রাজি নই: জামায়াত আমির শেখ হাসিনাকে ফেরাতে ভারতকে কয়েক দফা চিঠি দেওয়া হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসা জাতীয়করণের দাবি দেশে অস্থিরতা সৃষ্টির কোনো সুযোগ দেব না বাংলাদেশে ফের বিদ্যুৎ পাঠানো শুরু করেছে নেপাল একনেক বৈঠক স্থগিত, আটকে গেল ১৫ উন্নয়ন প্রকল্পের অনুমোদন ‘সিংহাসন টিকিয়ে রাখতে যতটুকু দরকার, বিএনপির কাছে গণঅভ্যুত্থানের ততটুকু হালাল’ ইতিহাসে এবারই প্রথম নিরাপদে দুর্গাপূজা সম্পন্ন, সরকারকে ধন্যবাদ: পূজা উদ্‌যাপন ফ্রন্ট ‘যারা রক্ত দিয়েছেন তাদের বাদ দিয়ে ক্ষমতার জোরে সংবিধান সংশোধন টেকসই হবে না’

বিএনপি ক্ষমতায় এলে আর লুটপাট হবে না: আমীর খসরু

Reporter Name
  • Update Time : Saturday, November 15, 2025
  • 203 Time View

দেশে ব্যবসা-বাণিজ্যকে সহজ ও গতিশীল করতে প্রয়োজনীয় সব ধরনের আইন, নীতি ও পরিবেশ সংস্কারে বিএনপি প্রস্তুত রয়েছে বলে জানিয়েছেন দলের স্থায়ী কমিটির সদস্য ও সাবেক বাণিজ্যমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী।

তিনি বলেন, “ব্যবসায়ীদের জন্য ন্যায্য ও স্বচ্ছ পরিবেশ নিশ্চিত করা আমাদের অঙ্গীকার। আগামীতে বিএনপি সরকার ক্ষমতায় এলে মেগা প্রকল্পের নামে লুটপাট ও অর্থ পাচারের সুযোগ আর কেউ পাবে না।”

শনিবার বিকেলে ফরিদপুর উপজেলা অডিটোরিয়ামে ফরিদপুর বিভাগীয় ব্যবসায়ী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই মন্তব্য করেন।

সভায় সভাপতিত্ব করেন বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও ফরিদপুর-২ আসনের দলীয় মনোনীত প্রার্থী শামা ওবায়েদ ইসলাম রিংকু।

এ সময় আরও বক্তব্য রাখেন অর্থনীতিবিদ প্রফেসর রাশেদ আল মাহমুদ তিতুমীর, ফরিদপুর চেম্বার অব কমার্সের সাবেক সভাপতি আওলাদ হোসেন, বাবর বাজার বনিক সমিতির ভারপ্রাপ্ত সভাপতি এ.কে.এম. কিবরিয়া স্বপন, শরীয়তপুর চেম্বার অব কমার্সের সহ-সভাপতি আলাউদ্দীন আল আজাদ। এছাড়া বৃহত্তর ফরিদপুরের পাঁচ জেলার ব্যবসায়ী নেতৃবৃন্দও সম্মেলনে উপস্থিত ছিলেন।

সম্মেলনের আগে প্রধান অতিথি ও আমন্ত্রিত অতিথিরা বিভিন্ন পণ্যের প্রদর্শনী স্টল পরিদর্শন করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © dainikkhobor.com
Theme Dwonload From ThemesBazar.Com