October 24, 2026, 10:47 pm
সর্বশেষ সংবাদ:
কক্সবাজারে অপ্রাপ্তবয়স্কদের হোটেল ভাড়া দিলেই ব্যবস্থা, বললেন নারী সংসদ সদস্য পর্যটনশিল্পের উন্নয়নে ওয়ান স্টপ সার্ভিস সেন্টার চান ব্যবসায়ীরা তত্ত্বাবধায়ক সরকারের রূপরেখা নিয়ে নতুন ‘আইডিয়া’ সংবিধান সংশোধন কমিটিতে নারীর বিরুদ্ধে অপরাধে অভিযুক্ত জনপ্রতিনিধির সংখ্যায় শীর্ষে পশ্চিমবঙ্গ সাফিয়া সাথীর সফল ফ্যাশন ডিজাইনার ও উদ্যোক্তা হয়ে ওঠার গল্প | লিগ্যাসি উইথ এমআরএইচ | পর্ব–১১ মামলা হলে আমাকেই যেন প্রধান আসামি করা হয়: রুমিন ফারহানা সিডনিতে কাল চালু হচ্ছে নতুন দ্বিতীয় আন্তর্জাতিক বিমানবন্দর ম্যাক্স-বিএসপিএ বর্ষসেরা ক্রীড়া সাংবাদিক রাহেনুর হাড় মজবুত করতে যে তিন ধরনের পুষ্টি জরুরি বিগত সরকারের অবহেলায় ঢাকা-৯ আসনে ডেঙ্গুর প্রাদুর্ভাব বেশি: প্রতিমন্ত্রী হাবিব

শেখ হাসিনার রায় ঘিরে গোপালগঞ্জ বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা স্থগিত, ক্লাস অনলাইনে

Reporter Name
  • Update Time : Saturday, November 15, 2025
  • 139 Time View

শেখ হাসিনার রায়কে কেন্দ্র করে নিষিদ্ধ সংগঠন বাংলাদেশ আওয়ামী লীগের লকডাউন কর্মসূচিকে ঘিরে অপ্রীতিকর ঘটনা এড়ানোর জন্য গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (গোবিপ্রবি) রবিবার ও সোমবারের সকল পরীক্ষা এবং বাস চলাচল সর্বসম্মতিক্রমে বন্ধ ঘোষণা করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

শনিবার (১৬ আগস্ট) রাত ১১টা ৫০ মিনিটে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের পরিচালক সহযোগী অধ্যাপক মো. আব্দুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই ঘোষণা দেওয়া হয়।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, আদিষ্ট হয়ে জানানো যাচ্ছে যে গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী উপদেষ্টার দপ্তর, প্রক্টোরিয়াল দপ্তর, বিভাগের শিক্ষার্থী উপদেষ্টা, পরিবহন প্রশাসক ও শিক্ষার্থীদের মধ্যে আজ শনিবার (১৫ নভেম্বর) রাত ৯টায় অনলাইনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সর্বসম্মতিক্রমে আগামী রবিবার ও সোমবার (১৬ ও ১৭ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের সব ধরনের পরীক্ষা স্থগিত রাখার সিদ্ধান্ত গৃহীত হয়।

তবে বিশ্ববিদ্যালয় যথারীতি খোলা থাকবে। ক্লাসের বিষয়ে সংশ্লিষ্ট সভাপতি ও ডিন মহোদয়গণ সিদ্ধান্ত গ্রহণ করবেন। প্রয়োজনে অনলাইনে জুম প্ল্যাটফর্মের মাধ্যমে ক্লাস নেওয়া যেতে পারে। রবিবার ও সোমবারের পরীক্ষাসমূহ শুক্র ও শনিবার নেওয়া যেতে পারে।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, এছাড়া আগামীকাল রবিবার পরিবহন সেবা বন্ধ থাকবে মর্মে সভায় সিদ্ধান্ত গৃহীত হয়। পরিস্থিতি বিবেচনায় পরবর্তী সিদ্ধান্ত গ্রহণ করা হবে।শেখ হাসিনার রায়কে কেন্দ্র করে নিষিদ্ধ সংগঠন বাংলাদেশ আওয়ামী লীগের লকডাউন কর্মসূচিকে ঘিরে অপ্রীতিকর ঘটনা এড়ানোর জন্য গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (গোবিপ্রবি) রবিবার ও সোমবারের সকল পরীক্ষা এবং বাস চলাচল সর্বসম্মতিক্রমে বন্ধ ঘোষণা করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

শনিবার (১৬ আগস্ট) রাত ১১টা ৫০ মিনিটে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের পরিচালক সহযোগী অধ্যাপক মো. আব্দুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই ঘোষণা দেওয়া হয়।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, আদিষ্ট হয়ে জানানো যাচ্ছে যে গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী উপদেষ্টার দপ্তর, প্রক্টোরিয়াল দপ্তর, বিভাগের শিক্ষার্থী উপদেষ্টা, পরিবহন প্রশাসক ও শিক্ষার্থীদের মধ্যে আজ শনিবার (১৫ নভেম্বর) রাত ৯টায় অনলাইনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সর্বসম্মতিক্রমে আগামী রবিবার ও সোমবার (১৬ ও ১৭ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের সব ধরনের পরীক্ষা স্থগিত রাখার সিদ্ধান্ত গৃহীত হয়।

তবে বিশ্ববিদ্যালয় যথারীতি খোলা থাকবে। ক্লাসের বিষয়ে সংশ্লিষ্ট সভাপতি ও ডিন মহোদয়গণ সিদ্ধান্ত গ্রহণ করবেন। প্রয়োজনে অনলাইনে জুম প্ল্যাটফর্মের মাধ্যমে ক্লাস নেওয়া যেতে পারে। রবিবার ও সোমবারের পরীক্ষাসমূহ শুক্র ও শনিবার নেওয়া যেতে পারে।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, এছাড়া আগামীকাল রবিবার পরিবহন সেবা বন্ধ থাকবে মর্মে সভায় সিদ্ধান্ত গৃহীত হয়। পরিস্থিতি বিবেচনায় পরবর্তী সিদ্ধান্ত গ্রহণ করা হবে।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © dainikkhobor.com
Theme Dwonload From ThemesBazar.Com