October 25, 2026, 6:58 am
সর্বশেষ সংবাদ:
এনইআইআর কার্যকরের পরিকল্পনা: ব্যবহৃত মোবাইল আমদানির সুযোগ চান ব্যবসায়ীরা কেন্দ্রীয় ব্যাংকের ‘উদ্যোগ’: উদ্যোক্তা তৈরির কর্মসূচি ছড়াচ্ছে দেশজুড়ে ব্যাংকিং সেবায় আঞ্চলিক বৈষম্য প্রকট সরকারি চাকরি: ৯ মাসে আটক, জেল ৩১৯ ভুয়া পরীক্ষার্থীর ‘এভাবে হাল ছেড়ে দেওয়া যায় না, রাজপথে ফিরতেই হতো’ আগস্টে ইইউতে বাংলাদেশের ডেনিম রপ্তানি ১২.৭১ শতাংশ বেড়েছে সাজেকের সার্বিক নিরাপত্তা ও উদ্ভূত পরিস্থিতি নিয়ে সমন্বয় সভা চুক্তি না হলে রোববারই ইরানে হামলা হতে পারে: ট্রাম্প চুয়েটে ৩৪ দিনের অচলাবস্থা, বাতিল ৩৩ পরীক্ষা ও ৮৬৪ ক্লাস নেতানিয়াহুকে ঠেকাতে হাজার হাজার মাইল পাড়ি দিচ্ছেন ইসরাইলিরা

দেশের অর্থনীতি আগের চেয়ে ভালো অবস্থায় আছে: অর্থ উপেদষ্টা

Reporter Name
  • Update Time : Sunday, November 16, 2025
  • 208 Time View

অর্থ উপেদষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ বলেছেন, দেশের রিজার্ভ, রেমিট্যান্স এবং রফতানি বেড়েছে। অর্থনীতি আগের চেয়ে ভালো অবস্থায় রয়েছে। এর স্বীকৃতি আন্তর্জাতিক মুদ্রা তহবিলও (আইএমএফ) দিয়েছে।

রোববার (১৬ নভেম্বর) রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে ডিআরইউ বেস্ট রিপোর্টিং অ্যাওয়ার্ড অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।

তিনি বলেন, মূল্যস্ফীতি ১৪ শতাংশ থেকে ৮ শতাংশে নেমেছে। তাই যারা কিছুই হয়নি বলছেন তারা ঠিক বলছেন না। নিজেদের সমস্যা নিজেদেরই সমাধান করতে হবে। এ সময় আর্থিক উন্নয়নের পাশাপাশি সামাজিক উন্নয়ন জরুরি বলেও মন্তব্য করেন তিনি।

এদিকে, অনুষ্ঠানে ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ) বিভিন্ন ক্যাটাগরিতে সেরা প্রতিবেদনের জন্য প্রিন্ট, টিভি ও অনলাইন মিডিয়ার রিপোর্টারদের অ্যাওয়ার্ড প্রদান করে। এতে টিভি ক্যাটাগরিতে সেরা প্রতিবেদনের জন্য যমুনা টেলিভিশনের সিনিয়র রিপোর্টার আলমগীর হোসেন অ্যাওয়ার্ড পেয়েছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © dainikkhobor.com
Theme Dwonload From ThemesBazar.Com