August 26, 2026, 7:11 am
সর্বশেষ সংবাদ:
জামায়াতের এমপির সঙ্গে সংরক্ষিত আসনের এমপির বাগযুদ্ধ মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ দেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর ফেনী সীমান্তে বিএসএফের হাতে বাংলাদেশি যুবক আটক ডেঙ্গু প্রতিরোধে সমন্বিত উদ্যোগ জোরদারে ডব্লিউএইচওর সংলাপ সালথায় দুই পক্ষের সংঘর্ষ, বাড়িঘর ভাঙচুর গোসলে নেমে দুই রোহিঙ্গা শিশু নিখোঁজ, একজনের মরদেহ উদ্ধার ইরানে তেলের পাম্পে দীর্ঘ লাইন, কীসের লক্ষণ? এসএসসির ফলে অসন্তোষ, কুমিল্লায় রেকর্ডসংখ্যক শিক্ষার্থীর খাতা চ্যালেঞ্জ কৃষকদের সঙ্গে ধস্তাধস্তি করে শটগান ফেলে পালিয়েছে বিএসএফ রাষ্ট্র পরিচালনায় রাসুলের নীতি অনুসরণ করাই যৌক্তিক: চরমোনাই পীর

‘উপদেষ্টাদের নির্বাচনে অংশ নেওয়া মানে সরকারের নিরপেক্ষতাকে প্রশ্নবিদ্ধ করা’

Reporter Name
  • Update Time : Wednesday, November 19, 2025
  • 184 Time View

বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার নাসির উদ্দিন আহমেদ অসীম বলেছেন, বিগত দিনে অন্তর্বর্তীকালীন সরকারের কোনো উপদেষ্টা সংসদ নির্বাচনে অংশ নেননি। তাহলে এখন কেন কোনো উপদেষ্টারা সংসদ নির্বাচন অংশ নেবেন। উপদেষ্টাদের নির্বাচনে অংশ নেওয়া মানে বর্তমান সরকারের নিরপেক্ষতাকে প্রশ্নবিদ্ধ করা।

মঙ্গলবার (১৮ নভেম্বর) বিকেলে রাজধানীর হাজারীবাগ থানা এলাকায় লিফলেট বিতরণ ও গণসংযোগ কর্মসূচিতে তিনি এসব কথা বলেন।

স্থানীয় ভোটারদের ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ায় উৎসাহিত করার লক্ষ্যে বিএনপি ও এর অঙ্গ সংগঠনের উদ্যোগে এই কর্মসূচি পালিত হয়।

এসময় ব্যারিস্টার অসীম বলেন, উপদেষ্টাদের কেউ কেউ আসন্ন সংসদ নির্বাচনে অংশ নেওয়ার অভিপ্রায়ে দৌড়ঝাপ শুরু করেছেন। কিন্তু বিগত দিনের ইতিহাসে তত্ত্বাবধায়ক সরকার কিংবা ইন্টেরিম সরকারের কোনো উপদেষ্টা কখনোই সংসদ নির্বাচনে অংশ নেননি। তাহলে বর্তমান সময়ে উপদেষ্টারা কেন সংসদ নির্বাচন অংশ নেবেন।

উপদেষ্টাদের সংসদ নির্বাচনে অংশ নেওয়া মানে বর্তমান সরকারের নিরপেক্ষতা প্রশ্নবিদ্ধ করা। সরকারের সকল সুযোগ সুবিধা নেবেন, আবার নির্বাচনেও অংশ নেবেন, সেটা হতে পারে না। বিএনপি কখনো শাসক বা শোষক নয়, বিএনপি জনগণের সেবক হয়ে রাষ্ট্র পরিচালনা করতে চায়।

তিনি আরো বলেন, একটি অবাধ, নিরপেক্ষ, গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনে বর্তমান সরকার ব্যর্থ হলে, জাতি কখনো এ সরকারকে ক্ষমা করবে না।

জনসংযোগ কর্মসূচিটি জিগাতলা মোড় থেকে শুরু হয়ে ট্যালি অফিস হয়ে হাজারীবাগ বউবাজারে গিয়ে শেষ হয়। এ সময়ে স্থানীয় বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের শত শত নেতাকর্মী উপস্থিত ছিলেন।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © dainikkhobor.com
Theme Dwonload From ThemesBazar.Com