July 1, 2026, 1:56 pm
সর্বশেষ সংবাদ:
ভাঙন আতঙ্কে নির্ঘুম রাত কাটছে নদীপারের মানুষের ছাত্রদলের ১৭ বছরের আন্দোলনের সর্বোচ্চ বহিঃপ্রকাশ ঘটেছে জুলাই অভ্যুত্থানে: রিজভী বাজেট পরবর্তী নৈশভোজ বাতিল করলেন প্রধানমন্ত্রী, সাশ্রয় ৫০ লাখ টাকা স্বাধীনতার বিরোধিতার দায়ে বিএনপির ক্ষমা চাওয়া উচিত: গোলাম পরওয়ার বিসিবির বর্তমান কমিটিতে ক্রিকেট গতিশীল হবে: ক্রীড়া প্রতিমন্ত্রী ই-লার্নিং অ্যান্ড আর্নিং লিমিটেডের প্রশিক্ষণার্থীদের সনদপত্র বিতরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত আগামী ৫ দিন আবহাওয়া কেমন থাকবে, জানাল অধিদপ্তর বাজেট বাস্তবায়নে সবচেয়ে বড় বাধা হবে ব্যাংকিং খাত: জামায়াত এমপি জাতীয় সংসদে আইনজীবীর পোশাকে রুমিন ফারহানা, সংসদে আলোচনা মুক্তিযুদ্ধ থেকে জুলাই অভ্যুত্থানকে আলাদা করার সুযোগ নেই: আখতার হোসেন

‘সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনে শুধু ইসি নয় দলগুলোও জাতির কাছে ওয়াদাবদ্ধ’

Reporter Name
  • Update Time : Wednesday, November 19, 2025
  • 115 Time View
143

সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনে শুধু নির্বাচন কমিশন (ইসি) নয়, রাজনৈতিক দলগুলোও জাতির কাছে ওয়াদাবদ্ধ বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন। বুধবার (১৯ নভেম্বর) সকালে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে ৭টি রাজনৈতিক দলের নেতাদের সাথে সংলাপের শুরুতে তিনি একথা বলেন।

সিইসি বলেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চেয়েও ভোটে বড় ভূমিকা রাজনৈতিক দলগুলোর। দলগুলো আন্তরিকভাবে কাজ করলে নির্বাচন কমিশনকে বাড়তি চাপ নিতে হয় না।

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে রাজনৈতিক দলগুলোর সঙ্গে নিয়মিত সংলাপ করছে নির্বাচন কমিশন। এরই ধারাবাহিকতায় আজ বিএনপি ও জামায়াতসহ ১৩ দলের সঙ্গে সংলাপে বসেছে ইসি। প্রথম দফায় সকালে জামায়াতে ইসলামী, জাতীয় নাগরিক পার্টি–এনসিপি, বাংলাদেশ মাইনরিটি জনতা পার্টি, ইনসানিয়াত বিপ্লব, গণসংহতি আন্দোলন ও জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন–এনডিএম এবং বাংলাদেশ লেবার পার্টির সাথে সংলাপে বসেছে ইসি।

অন্যদিকে বেলা ২টা থেকে বিএনপি, বাংলাদেশ জাতীয় পার্টি–বিজেপি, গণঅধিকার পরিষদ, নাগরিক ঐক্য, বাংলাদেশ রিপাবলিকান পার্টি ও বাংলাদেশের সমাজতান্ত্রিক দল সংলাপে অংশ নেবে। এর আগে গত দুই দিনে ২৪টি রাজনৈতিক দলের সঙ্গে সংলাপ করে ইসি।

এর আগে, সংলাপে অংশ নেয়া রাজনৈতিক দলের নেতারা সুষ্ঠু ভোট আয়োজনে আচরণবিধি মানতে ইসির ক্ষমতা প্রয়োগের ওপর জোর দেন। এছাড়াও লেভেল প্লেইং ফিল্ড তৈরির আহ্বানও জানান তারা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © dainikkhobor.com
Theme Dwonload From ThemesBazar.Com