August 28, 2026, 5:27 am
সর্বশেষ সংবাদ:
মাদরাসা শিক্ষকদের বদলির বিজ্ঞপ্তি প্রকাশ, আবেদন শুরু ৩০ আগস্ট দুবাইয়ের যন্ত্রাংশে চট্টগ্রামে বানানো বিএমডব্লিউ গাড়ি জব্দ রিজভীকে ভারপ্রাপ্ত মহাসচিব-কমিটি পুনর্বহালে চট্টগ্রাম যুবদলের মিছিল শাহজালাল বিমানবন্দরে ৫ কেজি কুশসহ দুই ভারতীয় গ্রেফতার কক্সবাজারের ডিসিসহ চারজনকে আদালত অবমাননার নোটিশ অর্থসংকটে থমকে যায় চিকিৎসক হওয়ার স্বপ্ন, পাশে দাঁড়ালেন প্রধানমন্ত্রী হবু বরকে অশ্লীল ছবি না পাঠানোয় ভাঙলো বিয়ে, তরুণীর আত্মহত্যা নেপালে বন্যায় এখনো নিখোঁজ ১০০০, কোন দেশের কতজন? রোমান্টিক নাটক-সিনেমা বন্ধের নোটিশে টিভির শিল্পী-কুশলীদের প্রতিবাদ জমি নিয়ে দুই পক্ষের সংঘর্ষে কৃষক নিহত

ভূ-কম্পের যে মাত্রায় কাঁপল ঢাকা

Reporter Name
  • Update Time : Friday, November 21, 2025
  • 170 Time View

ঢাকাসহ দেশের বিভিন্ন জায়গায় ভূমিকম্প অনুভূত হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সকাল ১০টা ৩৯ মিনিটে এই ভূমিকম্প হয়। আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ভূমিকম্পের মাত্রা ছিল ৫ দশমিক ৭। এর উৎপত্তিস্থল নরসিংদীর মাধবদী।

বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের ভূমিকম্প পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা রুবাইয়াত কবির বলেন, রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল ৫ দশমিক ৭। এটির উৎপত্তিস্থল ঢাকা থেকে ১৩ কিলোমিটার দূরে নরসিংদীর মাধবদীতে। ভূমিকম্পটি কয়েক সেকেন্ড স্থায়ী ছিল।

এটি বাংলাদেশ ও ভারত দুই দেশেই অনুভূত হয়েছে। ভূমিকম্প সংঘটিত হওয়ার পর থেকে চারদিকে মানুষের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। রাজধানীর বাসিন্দারা বলেন, হঠাৎ করে আমি খাট থেকে পড়ে গেছি। আমার টেবিলের বই সব পড়ে গেছে, দৌড়ে নিচে চলে গেলাম। মানুষ খুবই উদ্বিগ্ন।

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিস) বলছে, রিখটার স্কেলে ভূমিকম্পটির তীব্রতা ছিল ৫ দশমিক ৭। ভূমিকম্পের কেন্দ্রস্থল নরসিংদী। ভূমিকম্পটি কয়েক সেকেন্ড স্থায়ী ছিল।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © dainikkhobor.com
Theme Dwonload From ThemesBazar.Com