October 25, 2026, 10:59 pm
সর্বশেষ সংবাদ:
ড্যাফোডিল ক্যাপ্টেনস কাপ গলফ টুর্নামেন্টের সমাপনী অনুষ্ঠানে সেনাপ্রধান বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের বাণিজ্যিক সম্পর্ক আরো শক্তিশালী হচ্ছে: মার্কিন রাষ্ট্রদূত জাতীয় দলের চাকরি হারিয়েও হতাশ নন আশরাফুল চার বইয়ের অনুমোদন, নতুন যুক্ত হওয়া এসব বইয়ে কী থাকছে বিএনপি নেতার আয়োজনে হিফজুল কোরআন প্রতিযোগিতা, বিজয়ীদের পুরস্কার বিতরণ ভারতের সঙ্গে গোপন আঁতাত করছে সরকার: নাহিদ ইসলাম মনোনয়ন পেতে বিএনপি নেতাদের বাসায় গিয়ে বসে ছিলেন, রাশেদের এই বক্তব্যকে ‘গুরুত্ব’ দিচ্ছেন না আসিফ পূর্বাচল ও ঝিলমিলে ১,০৭৪ প্লট বরাদ্দে অনিয়ম, স্থগিত নথির কার্যক্রম কৃষিকে অধিকতর গুরুত্ব দিচ্ছে সরকার: তথ্যপ্রযুক্তিমন্ত্রী কীটনাশকের অনিয়ন্ত্রিত ব্যবহার কৃষক ও ভোক্তা উভয়ের জন্যই উদ্বেগের: কৃষিমন্ত্রী

শ্যামনগরে খাদ্যে বিষক্রিয়ায় শিশু সহ ১১ জন অসুস্থ

Reporter Name
  • Update Time : Tuesday, November 25, 2025
  • 148 Time View

নিজস্ব প্রতিনিধি:

সাতক্ষীরার শ্যামনগরে নতুন ঘর নির্মান উপলক্ষে পারিবারিক পিঠা উৎসবে বিষক্রিয়ায় শিশুসহ একই পরিবারের ১১ জন গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন। অসুস্থ ব্যক্তিরা বর্তমানে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে। সোমবার রাতে উপজেলার সোনাখালী গ্রামে সাইদ গাজীর বাড়ীতে এ ঘটনা ঘটে।

অসুস্থরা হলো, সুমাইয়া (২২), আইজা (০২), মেহজাবিন (১০), সামিয়া (০৪), আকলিমা (৩৫), জান্নাতি (১৫), আইয়ুব খান (৬০), আজিহা (০১), শারমিন (২৩), মিতা (৩৫) ও উম্মে হাবিবা (২১)।

পরিবার ও হাসপাতাল সূত্র মতে, ঘটনার সময় বাড়িতে সবাই মিলে পিঠা উৎসবে ব্যস্ত ছিল। এসময় পিঠা তৈরীতে কালো জিরার পরিবর্তে অসাবধানবশত দানাদার কীটনাশক ব্যবহার করা হয়। এক পর্যায়ে রাতে পিঠা খাওয়ার কিছুক্ষণ পর সবাই অসুস্থ্য হয়ে পড়ে। এসময় পড়শিরা টের পেয়ে দ্রুত উদ্ধার করে শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।

শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দায়িত্বরত মেডিকেল অফিসার ডাঃ শামিম হোসেন বলেন, সবাইকে প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হয়েছে। তবে, সবাই শঙ্খামুক্ত নয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © dainikkhobor.com
Theme Dwonload From ThemesBazar.Com