August 28, 2026, 1:26 pm
সর্বশেষ সংবাদ:
‘ভাগ্যিস প্রেমের নাটক করার বয়স নাই’, আইনি নোটিশে ফারিয়ার কটাক্ষ টার্নওভার করে রাজস্ব সুরক্ষা করতে গিয়ে ক্ষুদ্র ব্যবসায়ীরা দিশাহারা রোমান্টিক নাটক-সিনেমা নিয়ে নোটিশ: ক্ষুব্ধ তারকারা, সংগঠনগুলোর যৌথ প্রতিবাদ চীন-ভারত কোন পক্ষে, নেপালের মন্ত্রী বললেন ‘বাবার জায়গায় মাকে চাই না’ জ্বালানি সংকট, দ্রব্যমূল্য ও আইনশৃঙ্খলা নিয়ে বিরোধীদের ক্ষোভ রোহিঙ্গা সংকটের প্রকৃত সমাধান কোথায়? চীন-ভারত কোন পক্ষে, নেপালের মন্ত্রী বললেন ‘বাবার জায়গায় মাকে চাই না’ কিশোরগঞ্জ-জামালপুরের কার্যক্রম সমন্বয়ের দায়িত্বে তথ্য প্রতিমন্ত্রী সবজির দাম সামান্য কমলেও চিনি-তেল-আটা-ডিমে নাভিশ্বাস ঢাকায় ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৯১, কোন এলাকা থেকে কতজন

প্রবাসে বৈধ পাসপোর্ট দিয়ে ভোটার তালিকায় যুক্ত করার প্রস্তাব বিএনপির

Reporter Name
  • Update Time : Wednesday, November 26, 2025
  • 164 Time View

প্রবাসে যাদের এনআইডি নেই তাদের বৈধ পাসপোর্ট দিয়ে ভোটার তালিকায় যুক্ত করার প্রস্তাব দিয়েছে বিএনপি। গতকাল বিকেলে প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠক করে বিএনপির একটি প্রতিনিধি দল। এতে উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী ও বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা ইসমাইল জবিউল্লাও উপস্থিত ছিলেন।

নজরুল ইসলাম খান বলেন, নির্বাচন আসন্ন আলোচনার বিষয়বস্তু নির্বাচন। প্রবাসীদের ভোটার নিবন্ধন শুরু হয়েছে। প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত করতে আমরা সবার আগে বলেছি। আমাদের ৩১ দফা দাবির মধ্যে এ দাবি ছিলো। এবং আমাদের এ দাবি আদায় হয়েছে। আর নির্বাচন কমিশনের এ উদ্যোগ কার্যকর।

তিনি আরও বলেন, প্রবাসীদের ভোটদানে নিবন্ধনের জন্য যে সিডিউল করা হয়েছে তা কম। আমরা অনুরোধ করেছি যেসব জায়গায় ভোটার বেশি সেসব জায়গা ভোটার নিবন্ধন করার সময় বৃদ্ধির জন্য অনুরোধ জানিয়েছি। যারা বাদ পড়বে তাদের জন্য যাতে অতিরিক্ত সময় রাখা হয়।
নজরুল ইসলাম খান বলেন, আমরা ইসিকে আরেকটা অনুরোধ করেছি, প্রবাসীদের বেশিরভাগ লোকের এনআইডি নাই। সবাইকে এনআইডি দেওয়ার সময় হাতেছিলো না। তাই আমরা পাসপোর্টকে পরিচয় হিসাবে গ্রহণ করে ভোটার তালিকায় যুক্ত করার অনুরোধ জানিয়েছি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © dainikkhobor.com
Theme Dwonload From ThemesBazar.Com