July 2, 2026, 5:36 pm
সর্বশেষ সংবাদ:
ইউক্রেনের হামলায় জ্বালানি সংকট, ভারত থেকে পেট্রল আমদানি করছে রাশিয়া ‘জাতীয় কবি এ ভূখণ্ডে জন্ম না নিলেও তার হৃদয়জুড়ে ছিলো বাংলাদেশ’ পটুয়াখালীতে ফ্রিল্যান্সিং প্রশিক্ষণের ৭ম ব্যাচের শুভ উদ্বোধন মোমবাতির আলোয় গণ-অভ্যুত্থানের শহীদদের স্মরণ করল ছাত্রদল জুলাই অভ্যুত্থানে রাষ্ট্রীয় কর্মসূচি না থাকায় ক্ষোভ জামায়াতের টানলেই উঠে যাচ্ছে কার্পেটিং, ক্ষুব্ধ এলাকাবাসী শিবির নেতা হত্যার প্রতিবাদে সাতক্ষীরায় বিক্ষোভ ১১ দলের কর্মসূচি বাস্তবায়নে ঐক্যবদ্ধ ভূমিকা রাখতে হবে: গোলাম পরওয়ার ‘আলি খামেনিসহ ইরানিদের হত্যার প্রতিশোধ নেওয়া হবে’ কেইনের আগুনে পুড়ল কঙ্গোর স্বপ্ন

ধানের শীষের জাগরণে ঐক্যবদ্ধ গণমিছিল

Reporter Name
  • Update Time : Thursday, November 27, 2025
  • 116 Time View
156

ঢাকা-১৮ আসনে ধানের শীষের জাগরণে বৃহৎ ঐক্যবদ্ধ গণমিছিল করেছে মনোনয়ন প্রত্যাশীদের ঐক্যবদ্ধ প্ল্যাটফর্ম।

বৃহস্পতিবার (২৭ নভেম্বর) বিকেলে রাজধানীর উত্তরা আজমপুর আমীর কমপ্লেক্স মার্কেট সংলগ্ন ঢাকাময়মনসিংহ মহাসড়কে শুরু হওয়া এ গণমিছিলে এলাকাজুড়ে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়। ঢাকা-১৮ আসনের বিভিন্ন থানার নেতাকর্মীসহ সাধারণ মানুষের উপস্থিতিতে জনসভা একপর্যায়ে জনসমুদ্রে পরিণত হয়।

গণমিছিলে নেতৃত্ব দেন ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব মোস্তফা জামান। তিনি বলেন, ধানের শীষ আজ জনগণের আকাঙ্ক্ষার প্রতীক। গণতন্ত্র ফিরিয়ে আনতে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।

সভাপতির বক্তব্যে মহানগর উত্তর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোস্তাফিজুর রহমান সেগুন বলেন, বিগত সময় আমরা রাজপথে ছিলাম, এখনও রাজপথে রয়েছি। আজকে অন্যায়-অত্যাচার করছেন, দোষ হচ্ছে বিএনপির। কোনো অন্যায়কারীর দায়ভার বিএনপি নেবে না।

মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক এম কফিল উদ্দিন আহমেদ বলেন, ঢাকা-১৮ আসনের প্রতিটি ওয়ার্ডে ধানের শীষের পক্ষে জাগরণ তৈরি হয়েছে। আমাদের এ গণমিছিল সেই জাগরণেরই বহিঃপ্রকাশ। জনগণের প্রত্যাশা পূরণে আমরা মাঠে থাকব।

উত্তর বিএনপির আরেক যুগ্ম আহ্বায়ক আফাজ উদ্দিন বলেন, আমরা ঐক্যবদ্ধ বলেই উত্তরায় স্বৈরাচারবিরোধী আন্দোলন সফল হয়েছিল। আর এ ঐক্যই আগামী দিনের রাজনীতিতে বিএনপিকে আরও শক্তিশালী অবস্থানে নিয়ে যাবে।

গণমিছিলে অংশ নিতে দুপুর থেকেই বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের বিপুলসংখ্যক নেতাকর্মী এলাকায় জড়ো হন। স্লোগানে স্লোগানে মুখর হয়ে ওঠে পুরো এলাকা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © dainikkhobor.com
Theme Dwonload From ThemesBazar.Com