March 25, 2026, 11:37 pm
সর্বশেষ সংবাদ:
এবার সাদিক কায়েমকে ছাত্রলীগের একনিষ্ঠ কর্মী বললেন ছাত্রদল সভাপতি প্রধান শিক্ষকের বিরুদ্ধে প্রকাশিত সংবাদের প্রতিবাদ ট্রাম্পের শান্তি আলোচনার প্রস্তাবে দুশ্চিন্তায় ইসরায়েল দৌলতদিয়া ঘাটে ফেরিতে উঠার সময় নদীতে পড়ল যাত্রীবাহী বাস, হতাহতের শঙ্কা ইসরায়েলের বিরুদ্ধে অবস্থান নেওয়ায় এরদোয়ানের প্রশংসায় ইরান হরমুজ পার হলেই ২৪ কোটি টাকা টোল নিচ্ছে ইরান জামায়াত নেতার বাড়ি থেকে বিপুল পরিমাণ অস্ত্র-গোলাবারুদসহ সরঞ্জাম উদ্ধার ইরানের ওপর যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলাকে ‘অন্যায় ও অবৈধ যুদ্ধ’ বললেন স্পেনের প্রধানমন্ত্রী মধ্যপ্রাচ্যে মোতায়েন হতে পারে ইউএস আর্মির এক হাজার সেনা যুক্তরাষ্ট্রের প্রস্তাব ইরানের কাছে পৌঁছে দিয়েছে পাকিস্তান

এনজিওর অনুদান আইন সহজ করল সরকার

Reporter Name
  • Update Time : Saturday, November 29, 2025
  • 77 Time View

বছরে ৫০ লাখ টাকা পর্যন্ত অনুদানের ক্ষেত্রে এখন থেকে বেসরকারি সংস্থাগুলোকে (এনজিও) আর এনজিও ব্যুরোর অনুমোদন নিতে হবে না। এমন বিধান রেখে বৈদেশিক অনুদান (স্বেচ্ছাসেবামূলক কার্যক্রম) রেগুলেশন (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫-এর খসড়া নীতিগত ও চূড়ান্তভাবে অনুমোদন করেছে উপদেষ্টা পরিষদ

আজ শনিবার (২৯ নভেম্বর) ঢাকায় প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে উপদেষ্টা পরিষদের বিশেষ বৈঠকের পর প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

বৈদেশিক অনুদান (স্বেচ্ছাসেবামূলক কার্যক্রম) রেগুলেশন (সংশোধন) অধ্যাদেশে বর্তমান আইনের কয়েকটি ধারায় পরিবর্তন আনা হয়েছে। এনজিও নিবন্ধনের নিয়ম সহজ করা হয়েছে এবং অনুদান অবমুক্তির শর্তগুলোও সহজ করা হয়েছে। আইনটিকে আরও অংশী জনবান্ধব করা হয়েছে।

দেশের বিদ্যমান বৈদেশিক অনুদান (স্বেচ্ছাসেবামূলক কার্যক্রম) রেগুলেশন আইনে কোনো ব্যাংক এনজিও ব্যুরোর অর্থছাড়ের অনুমোদনপত্র ছাড়া বৈদেশিক অনুদানের অর্থ কোনো ব্যক্তি বা এনজিওকে দিতে পারবে না। আইনটির সংশোধনের অধ্যাদেশের প্রজ্ঞাপন জারি হলে ৫০ লাখ টাকার কম অনুদানের ক্ষেত্রে এনজিও ব্যুরোর অনুমোদন নিতে হবে না।

উপদেষ্টা পরিষদের বিশেষ সভায় খালেদা জিয়ার দ্রুত আরোগ্য কামনা করে দোয়াউপদেষ্টা পরিষদের বিশেষ সভায় খালেদা জিয়ার দ্রুত আরোগ্য কামনা করে দোয়া

এর আগে তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে উপদেষ্টা পরিষদের বিশেষ বৈঠক হয়। বৈঠকে পুলিশ কমিশন অধ্যাদেশ, ২০২৫-এর খসড়া উত্থাপিত হয়। অধ্যাদেশটি আরও বিস্তারিতভাবে এবং সংশোধিত আকারে পরবর্তী পরিষদ সভায় উত্থাপনের নির্দেশ দিয়েছে উপদেষ্টা পরিষদ।

বৈঠকে প্রবাসী কল্যাণ উপদেষ্টা ড. আসিফ নজরুল সংযুক্ত আরব আমিরাতে জুলাই গণ-অভ্যুত্থানে অংশ নেওয়ার অভিযোগে বিভিন্ন সময়ে বন্দী থাকা অবশিষ্ট ২৪ জনকে অচিরেই মুক্তি দেওয়ার বিষয়ে উপদেষ্টা পরিষদকে অবহিত করেন। তিনি জানান, দুই-তিন দিনের মধ্যেই তাঁরা দেশে ফিরবেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © dainikkhobor.com
Theme Dwonload From ThemesBazar.Com