November 17, 2026, 5:59 pm
সর্বশেষ সংবাদ:
ক্যান্সার চিকিৎসা ও গবেষণায় নতুন দিগন্ত, বিএমইউতে বিশেষায়িত ইনস্টিটিউট প্রতিষ্ঠার উদ্যোগ আরও একটি মেডিকেল কলেজ স্থাপনের অনুমোদন, সংখ্যা কতটি পর্যটকদের জন্য রেলপথ ও স্কি রিসোর্ট ঘুরে দেখে ‘নিখুঁত’ বললেন কিম শাহরুখের ছবি ফিরিয়ে দিয়েছিলেন, ক্রিকেটারকে বিয়ে করে সিনেমা ছাড়েন ফারহিন গাজীপুরে পোশাকশ্রমিকদের দুই মহাসড়ক অবরোধ, ভোগান্তিতে হাজারো মানুষ কিশোরগঞ্জ-৩ আসন শূন্য ঘোষণা করলেন স্পিকার ফিজিতে বাংলাদেশি কর্মীদের সুযোগ বাড়ানোর উদ্যোগ সরকারের এমপি পদ ছাড়ছেন বিএনপির ওসমান ফারুক, পদত্যাগপত্র জমা সরকারি চাকরিজীবী কেউ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সঙ্গে যুক্ত কি না, তা তদারকি হচ্ছে: তথ্য উপদেষ্টা গণমাধ্যমের খবরকে ভারত সরকারের আনুষ্ঠানিক বক্তব্য বলা যায় না: তথ্য উপদেষ্টা

১২ বলে ফিফটি করে ইতিহাস গড়লেন অভিষেক শর্মা

Reporter Name
  • Update Time : Sunday, November 30, 2025
  • 173 Time View

স্পোর্টস ডেস্ক:
সৈয়দ মুশতাক আলি ট্রফিতে রবিবার হায়দরাবাদে বেঙ্গলের বিপক্ষে মাঠ কাঁপালেন ভারতের তরুণ ওপেনার অভিষেক শর্মা। মাত্র ১২ বলে অর্ধশতক হাঁকিয়ে তিনি পুরুষদের টি-টোয়েন্টি ক্রিকেটে যৌথভাবে তৃতীয় দ্রুততম এবং ভারতীয়দের মধ্যে যৌথ দ্বিতীয় দ্রুততম হাফ-সেঞ্চুরির কীর্তি গড়েছেন।

প্রভসিমরন সিংকে নিয়ে ইনিংসের সূচনা করা অভিষেক শুরু থেকেই আক্রমণাত্মক ব্যাটিংয়ে বোলারদের কাঁপিয়ে দেন। মোহাম্মদ শামি ও আকাশ দীপের মতো অভিজ্ঞ পেসারদের বিরুদ্ধে দাপট দেখিয়ে ওভারপ্রতি ১৫ রানের বেশি গতিতে রান তুলতে থাকেন তিনি।

পাশাপাশি সাকশাম চৌধুরি ও ঋত্বিক চ্যাটার্জির বলেও দফায় দফায় বাউন্ডারি পান।
মাত্র ১২ বলে ৫ চার ও ৫ ছক্কা মেরে যে অর্ধশতক তিনি পূরণ করেন, সেখানে মাত্র একটি ডট বল খেলেন এই বাঁহাতি ব্যাটসম্যান। তার আগ্রাসী শুরুর ওপর ভর করে শুরুতেই বড় স্কোরের ভিত গড়ে দেয় পাঞ্জাব।

পুরুষদের টি-টোয়েন্টিতে দ্রুততম অর্ধশতকের তালিকায় শীর্ষে রয়েছেন নেপালের দিপেন্দ্র সিং আইরি।

২০২৩ হাংজু এশিয়ান গেমসে মঙ্গোলিয়ার বিপক্ষে মাত্র ৯ বলে হাফ-সেঞ্চুরি করেন তিনি। এরপর ভারতের আশুতোষ শর্মা ১১ বলে পঞ্চাশ করেন ২০২৩-২৪ মুশতাক আলিতে। অভিষেকের ১২ বলের হাফ-সেঞ্চুরি এই তালিকায় তাকে পঞ্চম ব্যাটার হিসেবে জায়গা করে দিয়েছে।
এর আগে যুবরাজ সিং, ক্রিস গেইল, হযরতুল্লাহ জাজাই এবং এস্তোনিয়ার সাহিল চৌহান এই কীর্তির মালিক ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © dainikkhobor.com
Theme Dwonload From ThemesBazar.Com