October 26, 2026, 1:16 am
সর্বশেষ সংবাদ:
জার্মানি ও চেক প্রজাতন্ত্র সফর করলেন বিমান বাহিনী প্রধান পূর্ণাঙ্গ রায় প্রকাশ, জ্যেষ্ঠতায় ওপরে থাকবেন ২০১২ সাল পর্যন্ত সরাসরি নিয়োগপ্রাপ্ত শিক্ষকেরা তারেক রহমানের ভালোর জন্যই আমরা সংবিধান সংস্কার পরিষদ চাইছি: নাহিদ ইসলাম ইউএনজিআইএসের পরামর্শক গোষ্ঠীর সদস্য হলেন বজলুর রহমান ১০ দিনে ৪ মহাদেশে ৪ নির্বাচন, বড় পরীক্ষার মুখে গণতন্ত্র ‘শালা–সম্বন্ধী পরীক্ষার্থী ছিল’, বিচারকের প্রশ্নে বললেন আসামি ৭৫ হাজার টাকার শাড়ি নিয়ে তানজিন তিশার বিরুদ্ধে মামলাটি তদন্তে এবার সিআইডি মাথাপিছু জিডিপিতে ভারতের চেয়ে এগিয়ে বাংলাদেশ ড্যাফোডিল ক্যাপ্টেনস কাপ গলফ টুর্নামেন্টের সমাপনী অনুষ্ঠানে সেনাপ্রধান বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের বাণিজ্যিক সম্পর্ক আরো শক্তিশালী হচ্ছে: মার্কিন রাষ্ট্রদূত

ঘোষণার তিন বছরেও চালু হয়নি শ্যামনগর পৌরসভার সেবা কার্যক্রম

Reporter Name
  • Update Time : Sunday, November 30, 2025
  • 328 Time View

ডেস্ক রিপোর্ট:
ঘোষণার তিন বছরেও কার্যকরভাবে চালু হয়নি সাতক্ষীরার শ্যামনগর পৌরসভা। প্রশাসনিক অবকাঠামো নির্মাণ কিংবা প্রয়োজনীয় জনবল নিয়োগ না হওয়াসহ নানা জটিলতায় থেমে আছে পৌরসভার পূর্ণাঙ্গ কার্যক্রম। জন্ম-মৃত্যু ও নাগরিক সনদসহ পৌরসেবা পেতে ভোগান্তি পোহাচ্ছেন নাগরিকেরা।

২০২২ সালের ২৭ নভেম্বর, সাতক্ষীরা শ্যামনগর পৌরসভার অনুমোদন দেওয়া হয়। অনুমোদনের তিন বছর পরও ভবন নির্মিত না হওয়ায় ভাড়া বাসায় চলছে দাপ্তরিক কাজ।

স্থানীয়রা বলছেন, শ্যামনগর পৌরসভার বাসিন্দা প্রায় ৫০ হাজার। কাগজে-কলমে পৌরসভা থাকলেও নেই নাগরিকসেবার ছোঁয়া। বর্জ্য ব্যবস্থাপনা কিংবা সুপেয় পানি সরবরাহের ব্যবস্থাও নেই। পূর্ণাঙ্গ নাগরিক সেবা নিশ্চিতে দ্রুত পৌরসভার অবকাঠামো নির্মাণ ও জনবল নিয়োগ জরুরি।

শ্যামনগর পৌরসভার পৌরপ্রশাসক রাশেদ হোসাইন বলেন, জনবল সংকটের কারণে যথাযথভাবে সেবা দেওয়া সম্ভব হচ্ছে না।

শ্যামনগর পৌরসভার বাসিন্দা প্রায় ৫০ হাজার। পূর্ণাঙ্গ নাগরিক সেবা নিশ্চিতে দ্রুত পৌরসভার অবকাঠামো নির্মাণ ও জনবল নিয়োগের দাবি বাসিন্দাদের।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © dainikkhobor.com
Theme Dwonload From ThemesBazar.Com