November 17, 2026, 5:16 pm
সর্বশেষ সংবাদ:
শাহরুখের ছবি ফিরিয়ে দিয়েছিলেন, ক্রিকেটারকে বিয়ে করে সিনেমা ছাড়েন ফারহিন গাজীপুরে পোশাকশ্রমিকদের দুই মহাসড়ক অবরোধ, ভোগান্তিতে হাজারো মানুষ কিশোরগঞ্জ-৩ আসন শূন্য ঘোষণা করলেন স্পিকার ফিজিতে বাংলাদেশি কর্মীদের সুযোগ বাড়ানোর উদ্যোগ সরকারের এমপি পদ ছাড়ছেন বিএনপির ওসমান ফারুক, পদত্যাগপত্র জমা সরকারি চাকরিজীবী কেউ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সঙ্গে যুক্ত কি না, তা তদারকি হচ্ছে: তথ্য উপদেষ্টা গণমাধ্যমের খবরকে ভারত সরকারের আনুষ্ঠানিক বক্তব্য বলা যায় না: তথ্য উপদেষ্টা শিল্পাঞ্চলের নিরাপত্তা নিশ্চিতে তিন এলাকায় ৪২ প্লাটুন বিজিবি মোতায়েন ‘গোপালগঞ্জে দায়িত্ব পালনকালে মারণাস্ত্র বা লাইভ বুলেট ব্যবহার করবে না আনসার’ মুখের দুর্গন্ধের আড়ালে থাকতে পারে কোনো রোগ

‘কোনো প্রশ্ন নেই, রোহিত-কোহলি বিশ্বকাপের জায়গা নিশ্চিত করেছে’

Reporter Name
  • Update Time : Monday, December 1, 2025
  • 122 Time View

স্পোর্টস ডেস্ক:
২০২৭ ওয়ানডে বিশ্বকাপে জায়গা পাওয়া না পাওয়া নিয়ে বেশ আলোচনায় আছেন রোহিত শর্মা-বিরাট কোহলি। গতকালের পারফরম্যান্স দিয়ে আলোচনাটা আরো জোরালো করেছেন তারা।

রোহিতের ফিফটির বিপরীতে সেঞ্চুরি হাঁকিয়েছেন কোহলি। তাদের এমন পারফরম্যান্সের পর কৃষ্ণমাচারি শ্রীকান্ত জানিয়েছেন, ওয়ানডে বিশ্বকাপের জায়গা তারা পাকা করেছে।
দুজনকে নিয়ে আর কোনো প্রশ্নই ওঠা ঠিক নয়। সাবেক নির্বাচক শ্রীকান্ত বলেছেন, ‘২০২৭ বিশ্বকাপের জায়গা তারা ইতিমধ্যে নিশ্চিত করেছে। ব্যাটিং পজিশনের এক এবং তিন তারা খেলবে। তাদের ছাড়া আমরা জিততে পারব না।
’

রোহিত-কোহলিকে ছাড়া বিশ্বকাপের পরিকল্পনা কাজ করবে না বলে মনে করেন শ্রীকান্ত। সাবেক ব্যাটার বলেছেন, ‘কোহলি-রোহিত অন্য লেভেলের ব্যাটিং করেছে। তাদের ছাড়া ২০২৭ বিশ্বকাপের পরিকল্পনা কাজ করবে না। রোহিত-কোহলি দুজনকেই আপনার প্রয়োজন।
এখানে আর কোনো প্রশ্ন নয়।’

রোহিত-কোহলি একসঙ্গে ২০ ওভার খেললে প্রতিপক্ষের জন্য ম্যাচ ধরাছোঁয়ার বাইরে যাবে বলে মনে করেন শ্রীকান্ত। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে গতকাল তাদের ১৩৬ রানের জুটি ভাঙার সময় ২১.২ ওভারে ভারত ১৬১ রান তোলে। জুটি গড়ার ম্যাচে কোহলি ৫২তম সেঞ্চুরির ইনিংসটি খেলেছেন ১৩৫ রানের। বিপরীতে ৫৭ রানের ইনিংস খেলেন রোহিত।
তাদের সেই জুটিতেই ভারত ম্যাচ জিতিয়েছে মনে করে তিনি বলেছেন, ‘রোহিত-কোহলি যদি একসঙ্গে ২০ ওভার খেলে তাহলে প্রতিপক্ষের জয়ের আশা শেষ। আজ (গতকাল) সেটাই ঘটেছে। তারা দুর্দান্ত ব্যাটিং করেছে। হ্যাঁ, দক্ষিণ আফ্রিকা দারুণ কামব্যাক করেছিল। কিন্তু দুজনের জুটি তাদের শেষ করে দিয়েছে।’

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © dainikkhobor.com
Theme Dwonload From ThemesBazar.Com