November 17, 2026, 3:18 pm
সর্বশেষ সংবাদ:
‘গোপালগঞ্জে দায়িত্ব পালনকালে মারণাস্ত্র বা লাইভ বুলেট ব্যবহার করবে না আনসার’ মুখের দুর্গন্ধের আড়ালে থাকতে পারে কোনো রোগ বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ, অস্ত্রসহ বিএসএফ সদস্যকে আটক করল বিজিবি রূপপুরের বিদ্যুৎ গ্রিডে সরবরাহের পরীক্ষা আজ, কী করা হবে প্রতিদিন ১৭ বার: নামাজে আল্লাহ যেভাবে আপনার কথার জবাব দেন সরকারি কর্মকর্তা-কর্মচারীদের কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ সম্পৃক্ততা নজরদারিতে: তথ্য উপদেষ্টা আরব ভোটারদের ঠেকাতে ষড়যন্ত্র করেছিলেন নেতানিয়াহু, বিরোধীরা বলছে ‘ক্যু–চেষ্টা’ বিনা খরচে চীনে উচ্চশিক্ষার সুযোগ বাংলাদেশি শিক্ষার্থীদের, আবেদন যেভাবে এক সপ্তাহেই প্রযুক্তি জগতে তিনটি মহাবিপর্যয়, কিসের ইঙ্গিত হোয়াটসঅ্যাপে একবার দেখার পরই অদৃশ্য হয়ে যাবে ছবি ও ভিডিও

খালেদা জিয়া ছাড়া জিয়া পরিবারের অন্য সদস্যরা এসএসএফ সুবিধার বাইরে কেন: বিএনপি প্রার্থী

Reporter Name
  • Update Time : Saturday, December 6, 2025
  • 215 Time View

নিউজ ডেস্ক:
পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানের বক্তব্যে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন কক্সবাজার জেলা বিএনপির সভাপতি ও উখিয়া–টেকনাফ (কক্সবাজার–৪) আসনে বিএনপির ধানের শীষ প্রতীকের মনোনীত প্রার্থী ও জাতীয় সংসদের সাবেক হুইপ শাহজাহান চৌধুরী।

শনিবার (৬ ডিসেম্বর) উখিয়ার কোটবাজার স্টেশনে দলীয় কার্যালয় পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, শুধুমাত্র বেগম খালেদা জিয়াকে স্পেশাল সিকিউরিটি ফোর্স (এসএসএফ) নিরাপত্তা সুবিধা দেওয়া এবং পরিবারের অন্য সদস্যদের এ সুবিধার বাইরে রাখা জাতির জন্য উদ্বেগজনক।

তিনি দাবি করেন, ফরেন সার্ভিস একাডেমিতে এক প্রেস ব্রিফিংয়ে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন ও পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান জানিয়েছেন যে, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াই শুধু এসএসএফ সুবিধা পাবেন। এ বক্তব্যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ জিয়া পরিবারের অন্যান্য সদস্যদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তৈরি হয়েছে।

শাহজাহান চৌধুরী বলেন, “শেখ মুজিবুর রহমানের পুরো পরিবার, এমনকি নাতি-নাতনিরাও এসএসএফ নিরাপত্তার আওতায় ছিলেন। কিন্তু আজ অসুস্থ সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া ছাড়া জিয়া পরিবারের অন্য সদস্যদের বাইরে রাখা একটি প্রশ্নবিদ্ধ সিদ্ধান্ত।”

তিনি আরও বলেন, “১৯৮৩ সালে ফিলিপাইনের বিরোধী দলীয় নেতা নিনয় অ্যাকুইনোকে নির্বাসন থেকে দেশে ফেরার পথে বিমানবন্দরে হত্যা করা হয়েছিল। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান দীর্ঘ সময় ধরে লন্ডনে অবস্থান করছেন। দেশে ফেরার প্রাক্কালে নিরাপত্তা প্রশ্নে এমন বক্তব্য অত্যন্ত উদ্বেগজনক।”

তিনি অবিলম্বে তারেক রহমানসহ জিয়া পরিবারের সকল সদস্যকে এসএসএফ সুরক্ষা সুবিধার আওতায় আনার দাবি জানান।

এদিকে বেগম জিয়াকে রাষ্ট্রের ‘অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি’ (ভিভিআইপি) ঘোষণার পর থেকেই এভারকেয়ার হাসপাতাল এলাকা ঘিরে এসএসএফ ও পিজিআর সদস্যরা নিরাপত্তা দায়িত্ব পালন করছেন। এর আগে ২ ডিসেম্বর সাবেক প্রধানমন্ত্রীর নিরাপত্তায় এসএসএফ মোতায়েনের সিদ্ধান্ত কার্যকর করে অন্তর্বর্তী সরকার।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © dainikkhobor.com
Theme Dwonload From ThemesBazar.Com