July 3, 2026, 5:04 am
সর্বশেষ সংবাদ:
কাবা শরীফ তাওয়াফের ইতিহাস অস্ট্রিয়ার বিপক্ষে এগিয়ে থেকে বিরতিতে স্পেন জুনে অতিরিক্ত বিদ্যুৎ বিলের অভিযোগ তদন্তের নির্দেশ পাকিস্তানপন্থীদের মন্ত্রী-এমপি করেছে বিএনপি, ক্ষমা চাইব কেন: গোলাম পরওয়ার রাখাইনে সংঘাত, টেকনাফ সীমান্তে বিজিবির কড়াকড়ি কেপ ভার্দে ম্যাচে কীর্তির সামনে স্কালোনি উপকূলীয় জনগোষ্ঠীর সুরক্ষা ও ডেল্টা অর্থনীতির জন্য ব্লু কার্বন ফাইন্যান্স জরুরি: পরিবেশমন্ত্রী ফ্যাসিবাদের পৃষ্ঠপোষক ঢাবি শিক্ষকদের শাস্তি দাবিতে সাদা দলের আলটিমেটাম ফুয়াদকে বক্তব্য প্রত্যাহার করে ক্ষমা চাওয়ার আহ্বান ছাত্রদলের মানব ইতিহাসের সর্ববৃহৎ জানাজার প্রস্তুতি নিচ্ছে ইরান, অংশ নেবে প্রায় সাড়ে ৩ কোটি মানুষ

আগামী নির্বাচন জনগণের ভোটাধিকার পুনরুদ্ধারের পথ খুলে দেবে: গয়েশ্বর

Reporter Name
  • Update Time : Thursday, December 11, 2025
  • 142 Time View
175

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও ঢাকা-৩ (কেরানীগঞ্জ) আসনে ধানের শীষের প্রার্থী গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন ছাড়া রাষ্ট্রের মালিকানা জনগণের কাছে ফিরিয়ে দেওয়ার কোনো বিকল্প নেই। দীর্ঘ ১৭ বছর জনগণ প্রকৃত ভোটাধিকার থেকে বঞ্চিত ছিল। গণতন্ত্র টিকিয়ে রাখতে হলে জনগণের অংশগ্রহণ অপরিহার্য।

বুধবার (১০ ডিসেম্বর) বিকালে কেরানীগঞ্জের জিনজিরা ইউনিয়নের বিভিন্ন পাড়া-মহল্লায় নির্বাচনী গণসংযোগকালে তিনি এসব কথা বলেন।

গয়েশ্বর চন্দ্র রায় বলেন, দেশের রাজনৈতিক পরিবর্তনের মূল শক্তি হলো জনগণ। জনগণ জেগে উঠলে কোনো শক্তিই তাদের গণতান্ত্রিক অধিকার দমন করতে পারে না। আগামী ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে বাংলাদেশে একটি ঐতিহাসিক নির্বাচন অনুষ্ঠিত হবে, যা জনগণের ভোটাধিকার পুনরুদ্ধারের পথ খুলে দেবে।

তিনি আরও বলেন, গত ১৭ বছর ধরে জনগণ আওয়ামী সরকারের কঠোর নিয়ন্ত্রণ ও রাজনৈতিক দমন-পীড়নের মধ্যে ছিল। এ সময়ে তারা ভোটাধিকার প্রয়োগ করতে পারেননি। যদি মানুষ তাদের ভোটাধিকার প্রয়োগের সুযোগ পায়, তাহলে নির্বাচনের মাধ্যমেই জনগণ বিএনপিকে আবারও রাষ্ট্র পরিচালনার সুযোগ দেবে।

আসন্ন নির্বাচনে ধানের শীষের পক্ষে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে গয়েশ্বর বলেন, প্রতিটি ঘরে ঘরে ধানের শীষের সালাম পৌঁছে দিতে হবে—তারেক রহমানের সালাম, দেশনেত্রী খালেদা জিয়ার সালাম। ভেদাভেদ ভুলে ধানের শীষের বিজয় নিশ্চিত করতে হবে।

গণসংযোগে দক্ষিণ কেরানীগঞ্জ থানা বিএনপির সাধারণ সম্পাদক মোজাদ্দেদ আলী বাবুসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © dainikkhobor.com
Theme Dwonload From ThemesBazar.Com