August 30, 2026, 4:02 pm
সর্বশেষ সংবাদ:
বেঁচে আছেন, নাকি মৃত? ১৩ বছরেও যে প্রশ্নের উত্তর মেলেনি গুমের অভিযোগ তদন্তের ক্ষমতা মানবাধিকার কমিশনকে দেওয়ার দাবি কোনো রাজনৈতিক বিবেচনায় ফ্যামিলি কার্ড বিতরণ করা হয়নি: অর্থমন্ত্রী এজাহারে নাম নেই বাদীও সন্দেহ করেননি, তবু গ্রেফতার সুজন দুর্যোগ পরিস্থিতি মোকাবিলায় পর্যাপ্ত খাদ্য মজুত রাখা হচ্ছে: মন্ত্রী বিদ্যুৎ ও জ্বালানি সংকটের জন্য সরকারকে দায়ী না করার আহ্বান নুরের কনসার্ট-নৌকাবাইচে বাধার অভিযোগ, সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন হত্যা-নির্যাতনে ফ্যাসিবাদীরাও একাত্তরের হানাদারদের পথ অনুসরণ করেছে ট্রিলিয়ন ডলারের অর্থনীতির পথে চট্টগ্রাম বন্দর একসঙ্গে হাঁটবে আওয়ামী লীগের রাজনৈতিক মৃত্যু হয়েছে ঢাকায়, দাফন দিল্লিতে

ডিজির মহানুভবতায় চাকরি ফিরে পেল সেই ডা. ধনদেব

Reporter Name
  • Update Time : Friday, December 12, 2025
  • 107 Time View

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে স্বাস্থ্যসেবার মান পরিদর্শনের সময় স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি) অধ্যাপক ডা. মো. আবু জাফরের সঙ্গে উত্তপ্ত বাকবিতণ্ডা ও অশোভন আচরণের জেরে দায়িত্ব থেকে অব্যাহতি ও শোকজের মুখোমুখি হওয়া চিকিৎসক ডা. ধনদেব চন্দ্র বর্মণ নি:শর্ত ক্ষমা চাওয়ায় অবশেষে ডিজির উদারতা ও মানবিকতায় ক্ষমা পেয়ে পূর্বের পদে পুনর্বহাল হয়েছেন।

হাসপাতাল পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. গোলাম ফেরদৌস স্বাক্ষরিত এক অফিস আদেশে তার পুনর্বহালের বিষয়টি নিশ্চিত করা হয়।

৬ ডিসেম্বর দুপুরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল পরিদর্শনে আসেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. মো. আবু জাফর। পরিদর্শনের সময় জরুরি বিভাগ পরিচালনা, রোগী ব্যবস্থাপনা ও সেবার মান নিয়ে তিনি একাধিক প্রশ্ন তুললে ক্যাজুয়ালটি ও ওটি ইনচার্জ সহকারী অধ্যাপক ডা. ধনদেব উত্তেজিত হয়ে উচ্চকণ্ঠে তর্কে জড়িয়ে পড়েন, যা সরকারি বিধি-বহির্ভূত ও প্রকাশ্য অশোভন আচরণ হিসেবে দেখা হয়। ঘটনাস্থলেই ডিজি তাকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়ার নির্দেশ দেন এবং পরে শোকজ নোটিশ জারি করা হয়।

পরবর্তীতে ডা. ধনদেব শোকজের জবাবে লিখিতভাবে দুঃখ প্রকাশ করে নিঃশর্ত ক্ষমা চান এবং ভবিষ্যতে এ ধরনের অনাকাঙ্ক্ষিত আচরণ আর কখনো করবেন না বলে অঙ্গীকার করেন। তার জবাব যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে স্বাস্থ্য অধিদপ্তরে পাঠানো হয়।

নিঃশর্ত ক্ষমা চেয়ে ডা. ধনদেবের দাখিলকৃত জবাব সন্তোষজনক বিবেচিত হওয়ায় স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. মো. আবু জাফর “তার উদারতা ও মহানুভবতায়” ডা. ধনদেবকে ক্ষমা প্রদর্শন করেন। মহাপরিচালকের নির্দেশে তাকে আবারও তার পূর্বের দায়িত্ব ক্যাজুয়ালটি ওটি ইনচার্জ পদে পুনর্বহাল করার সিদ্ধান্ত নেওয়া হয়।

এই আদেশ গতকাল বুধবার থেকেই কার্যকর হয়েছে বলে জানিয়েছেন ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী পরিচালক (প্রশাসন) মাইনউদ্দিন খান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © dainikkhobor.com
Theme Dwonload From ThemesBazar.Com