March 24, 2026, 2:17 pm
সর্বশেষ সংবাদ:
নিষিদ্ধ ছাত্রলীগের প্রকাশ্যে ঈদ পুনর্মিলনী, ওসি বলছে পুরনো ভিডিও! ‘এবারের ঈদে লঞ্চযাত্রায় সবচেয়ে কম দুর্ভোগ হয়েছে’ আগামী দিনগুলোতে যুদ্ধের নতুন চমক দেখাবে ইরান: আইআরজিসি আমি আর আয়াতুল্লাহ মিলে হরমুজ প্রণালি নিয়ন্ত্রণ করবো: ট্রাম্প ‘কোনো হাসপাতাল সক্ষমতার বাইরে গিয়ে কাজ করলে লাইসেন্স বাতিল হবে’ যুদ্ধক্ষেত্র থেকে পিছু হটছে বিশ্বের বৃহত্তম মার্কিন রণতরী মানুষ আতঙ্কে পাম্পগুলোতে হুমড়ি খেয়ে পড়ায় সংকট শুরু হয়েছে: জ্বালানি মন্ত্রী ইতিহাসের শিক্ষা বর্তমান সরকার লাগাতার চর্চা করবে: তথ্যমন্ত্রী আমি শুক্রবারে জুমা পড়ি, সোমবার শিবের পূজা করি জুলাই যোদ্ধাদের দায়মুক্তি অধ্যাদেশ গ্রহণ করবে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী

খালেদা জিয়ার শারীরিক অবস্থা জটিল, সর্বোচ্চ সতর্কতায় চিকিৎসা অব্যাহত: মেডিক্যাল বোর্ড

Reporter Name
  • Update Time : Friday, December 12, 2025
  • 193 Time View

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার শারীরিক অবস্থা জটিল। সর্বোচ্চ পেশাদারত্ব ও সতর্কতার সঙ্গে তার চিকিৎসা অব্যাহত আছে। এরই মধ্যে কিডনির কার্যক্ষমতাও বন্ধ হয়ে গেছে। তাই নিয়মিত ডায়ালাইসিস দিতে হচ্ছে।

বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) সন্ধ্যায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে খালেদা জিয়ার চিকিৎসায় গঠিত মেডিক্যাল বোর্ডের পক্ষ থেকে এক বিজ্ঞপ্তিতে এসব কথা জানান প্রফেসর ডা. শাহাবউদ্দিন তালুকদার।

খালেদা জিয়াকে নিয়ে গুজব না ছড়ানোর আহ্বান জানিয়ে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, গত কয়েক দিনের বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষায় তার স্বাস্থ্যে বেশ কিছু জটিলতা দেখা হয়। শ্বাসকষ্ট বেড়ে যাওয়া, রক্তে অক্সিজেনের পরিমাণ কমে যাওয়া এবং কার্বন ডাই অক্সাইডের মাত্রা বেড়ে যাওয়ায় তাকে হাইফ্লো ন্যাজাল ক্যানুলা এবং বাইপ্যাপ মেশিনের মাধ্যমে চিকিৎসা দেওয়া হচ্ছে।

অবস্থার উন্নতি না হওয়ায় ফুসফুস ও অন্যান্য অঙ্গকে বিশ্রাম দিতে তাকে ইলেক্টিভ ভেন্টিলেটর সাপোর্টে নেওয়া হয়।

গত ২৭ নভেম্বর তার একিউট প্যানক্রিয়েটাইটিস ধরা পড়েছে। যেগুলোর নিবিড় চিকিৎসা এখনও চলছে। শরীরে গুরুতর ইনফেকশনের কারণে তাকে উন্নত অ্যান্টিবায়োটিক ও অ্যান্টিফাঙ্গাল চিকিৎসা দেওয়া হচ্ছে।

পরিপাকতন্ত্রে রক্তক্ষরণ ও ডিআইসির ফলস্বরূপ তাকে রক্ত ও রক্তের বিভিন্ন উপাদান ট্রানফিউশন দিতে হচ্ছে। সব চিকিৎসার পরও জ্বর না কমায় এবং পাশাপাশি নিয়মিত ইকো কার্ডিওগ্রাফিতে অর্টিক ভালভে কিছু সমস্যা পরিলক্ষিত হওয়ায় ট্রান্স ইসোফেজিয়াল ইকো (টিইই) করা হয় এবং সেখানে ইনফেকটিভ অ্যান্ডোকার্ডাইটিস ধরা পড়ে। তবে তৎক্ষণাৎ মেডিক্যাল বোর্ড দেশি-বিদেশি চিকিৎসকদের পরামর্শে এ রোগের চিকিৎসা গাইডলাইন অনুযায়ী শুরু করা হয়।

মেডিক্যাল বোর্ড আরও জানায়, দেশি-বিদেশি মাল্টিডিসিপ্লিনারি বিশেষজ্ঞ চিকিৎসকদের সমন্বয়ে গঠিত মেডিক্যাল বোর্ড প্রতিদিন খালেদা জিয়ার শারীরিক অবস্থা নিবিড় পর্যবেক্ষণ করে চিকিৎসা দিয়ে আসছেন। তাই কোনও অনুমাননির্ভর সংবাদ বা ভুল তথ্য প্রচার না করার অনুরোধ রইলো।

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া দীর্ঘদিন বিভিন্ন জটিল ও দীর্ঘস্থায়ী স্বাস্থ্য সমস্যায় ভুগছেন। এর মধ্যে রয়েছে লিভার সংক্রান্ত জটিলতা, কিডনি সংক্রান্ত জটিলতা, হৃদরোগ, উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস, আরথ্রাইটিস ও ইনফেকশনজনিত সমস্যা; যেগুলোর চিকিৎসা তিনি দীর্ঘদিন ধরে পেয়ে আসছেন। শারীরিক অবস্থার অবনতি হলে গত ২৩ নভেম্বর তাকে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © dainikkhobor.com
Theme Dwonload From ThemesBazar.Com