July 2, 2026, 11:38 pm
সর্বশেষ সংবাদ:
ফুয়াদকে বক্তব্য প্রত্যাহার করে ক্ষমা চাওয়ার আহ্বান ছাত্রদলের মানব ইতিহাসের সর্ববৃহৎ জানাজার প্রস্তুতি নিচ্ছে ইরান, অংশ নেবে প্রায় সাড়ে ৩ কোটি মানুষ নির্বাচন করতে চাইলে চাকরি ছেড়ে দিন, শিক্ষকদের শিক্ষামন্ত্রী যুক্তরাষ্ট্রকে পাশ কাটিয়ে ইরানের সঙ্গে আলাদা চুক্তির পথে উপসাগরীয় দেশগুলো! শাপলা চত্বর হত্যাকাণ্ডের মামলায় আসামি হচ্ছেন ইনু সামাজিক যোগাযোগমাধ্যমে বাংলাদেশবিরোধী অপপ্রচার কঠোর হস্তে দমন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী খামেনির মরদেহ নেওয়া হবে ঐতিহাসিক কারবালায় আবারও দাম কমলো এলপি গ্যাসের সংসদে মেসি-রোনালদোর ‘ফ্রেন্ডলি গেম’ চলছে না: চিফ হুইপ ইউক্রেনের হামলায় জ্বালানি সংকট, ভারত থেকে পেট্রল আমদানি করছে রাশিয়া

নির্বাচনে সব প্রার্থীর নিরাপত্তা নিশ্চিতের আহ্বান জাতীয় পার্টির

Reporter Name
  • Update Time : Friday, December 12, 2025
  • 168 Time View
192

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ স্বতন্ত্র প্রার্থী ওসমান হাদিকে গুলিবিদ্ধ করার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন জাতীয় পার্টি ও জাতীয় গণতান্ত্রিক ফ্রন্টের চেয়ারম্যান ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ এবং জাতীয় পার্টির মহাসচিব ও ফ্রন্টের মুখপাত্র এবিএম রুহুল আমিন হাওলাদার।

শুক্রবার এক যৌথ বিবৃতিতে ওসমান হাদির উপর নৃশংস হামলাকারীদের দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনার দাবি জানিয়ে তারা বলেন, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি এখনও স্বাভাবিক হয়নি। একইসঙ্গে আসন্ন জাতীয় নির্বাচনে সব প্রার্থীদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য সরকারের প্রতি আহ্বান জানান ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ ও এবিএম রুহুল আমিন হাওলাদার।

বিবৃতিতে তারা আরও বলেন, বৃহস্পতিবার নির্বাচনের তফশিল ঘোষণা করা হয়েছে। ২৪ ঘণ্টা যেতে না যেতেই খোদ রাজধানীর বুকে ওসমান হাদির মতো একজন পরিচিত মুখ এবং স্বতন্ত্র প্রার্থী নৃশংস হামলার শিকার হলো। এ ঘটনায় প্রমাণ হয়েছে, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি এখনও স্বাভাবিক হয়নি। এ অবস্থায় আগামী জাতীয় সংসদ নির্বাচন কীভাবে নির্বিঘ্নে অনুষ্ঠিত হবে তা নিয়ে আশঙ্কা আরও বেড়ে গেল।

ওসমান হাদির সুচিকিৎসা নিশ্চিত করার জন্য সরকারের প্রতি আহ্বান জানান তারা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © dainikkhobor.com
Theme Dwonload From ThemesBazar.Com