August 30, 2026, 7:47 pm
সর্বশেষ সংবাদ:
হত্যাকাণ্ডে নতুন তথ্যের খবরে ট্রাইব্যুনালে সাগর-রুনির ছেলে মেঘ আওয়ামী লীগ নেতাদের নিয়ে দিল্লির সেমিনার পুলিশি বাধায় বাতিল সালাহউদ্দিন আহমদ কি সংসদ উপনেতা হচ্ছেন? আওয়ামী লীগ নেতাদের নিয়ে দিল্লির সেমিনার পুলিশি বাধায় বাতিল, কী জানা যাচ্ছে? রাষ্ট্রপতির সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ, চীন সফরের আমন্ত্রণ সকালে ৬ হাজার, বিকেলেই ১২ হাজার, বিমানভাড়া নিয়ে সংসদে প্রশ্ন বিলিয়ন ডলারের সম্পদ সচল করতে থার্ড টার্মিনালে অতিরিক্ত ৯০০ কোটি টাকা বিবাহিত-কলেজের শিক্ষক হয়েও বিশ্ববিদ্যালয় ছাত্রদলের আহ্বায়ক মাসুদ গুমের পুনরাবৃত্তি চিরতরে বন্ধ করাই আমাদের দায়িত্ব: ইশরাক ফ্যাসিস্টরা স্বাস্থ্য খাতকে ভঙ্গুর করে দিয়ে গেছে: স্বাস্থ্যমন্ত্রী

বুদ্ধিজীবী হত্যা তদন্তে স্বাধীন কমিশন চায় জামায়াত

Reporter Name
  • Update Time : Monday, December 15, 2025
  • 320 Time View

বিজয়ের প্রাক্কালে একাত্তরের ১৪ ডিসেম্বর বুদ্ধিজীবী হত্যার রহস্য উদঘাটনে স্বাধীন তদন্ত কমিশন গঠনের প্রস্তাব করেছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।

শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে রোববার রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউটে ঢাকা মহানগর উত্তর জামায়াতের আলোচনা সভা থেকে তিনি এ প্রস্তাব করেছেন।

গোলাম পরওয়ার দাবি করেন, দিল্লির পরিকল্পিত ষড়যন্ত্রে ভারতীয়রা বাংলাদেশের শ্রেষ্ঠ সন্তানদের হত্যা করেছিল, জাতিকে মেধাশূণ্য করতে। তিনি বলেন, স্বাধীনতার ৫৪ বছর পরও বুদ্ধিজীবী হত্যার রহস্য রহস্যাবৃতই রয়ে গেছে। স্বাধীনতার পর কোনো সরকারই এ হত্যাকাণ্ডের বিচারে কার্যকর কোন পদক্ষেপ নেয়নি, বরং রাজনৈতিক প্রতিপক্ষকে ঘায়েল করার জন্য সব দোষ জামায়াতের ঘাড়ে চাপিয়েছে। এ নির্মম হত্যাকাণ্ডে ভারত এবং তাদের এদেশীয় এজেন্ট জড়িত ছিল। যাদেরকে হত্যা করা হয়েছিল, তাঁরা স্বাধীনতার স্বপক্ষে হলেও ভারত বিরোধী ছিল।

আসন্ন নির্বাচনের প্রার্থীদের নিরাপত্তার হুমকির বিষয়ে জামায়াত সেক্রেটারি জেনারেল বলেছেন, শরিফ ওসমান হাদীকে বারবার প্রাণনাশের হুমকি দেওয়া হলেও সরকার তাঁর নিরাপত্তায় কার্যকর পদক্ষেপ গ্রহণ করেনি। নেতাদের নিরাপত্তা নিশ্চিত না হলে, নির্বাচন ঝুঁকিতে পড়বে।

ভারতের বিষয়ে গোলাম পরওয়ার বলেন, সমতা ও নায্যতার ভিত্তিতে সম্পর্ক চাই, প্রভু-ভৃতের সম্পর্ক চাই না।

জামায়াতের সহকারী সেক্রেটারি আব্দুল হালিম বলেন, বুদ্ধিজীবীরা জাতির শ্রেষ্ঠ সন্তান। তাদের নিয়ে রাজনৈতিক বিভাজন নয়, সর্বোচ্চ সম্মান প্রদর্শন করতে চাই।

মহানগর উত্তরের মোহাম্মদ সেলিম উদ্দিনের সভাপতিত্বে আলোচনায় সভায় নির্বাহী পরিষদ সদস্য সাইফুল আলম খান মিলনসহ কেন্দ্রীয় ও দুই মহানগরের নেতারা বক্তৃতা করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © dainikkhobor.com
Theme Dwonload From ThemesBazar.Com